চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন মোগলটুলি এলাকা থেকে নকল ক্যাবল তৈরির সময় ৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (পশ্চিম ও বন্দর) পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ৮০ কয়েল ক্যাব, ৩০ কেজি তামার তার, বিআরবি ও আরআরআর ক্যাবলের নকল ও ৪টি পিতলের সিল ও স্টিকার উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. জহরুল ইসলাম প্রকাশ শাওন (২৭) মো. মামুন (২৮) মো. ফরহাদ (২৩), রসুল আমিন জিহাদ (১৯) ও মো. রুবেল (২৮)।
শুক্রবার (২ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান গোয়েন্দা (পশ্চিম ও বন্দর) পুলিশ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সদরঘাট থানাধীন মোঘলটুলি এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের নকল ক্যাবল তৈরি করা অবস্থায় ৮০ কয়েল ক্যাব, ৩০ কেজি তামার তার, বিআরবি ও আরআরআর ক্যাবলের নকল, ৪টি পিতলের সিল ও স্টিকারসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

