সোমবার, ২৯ জুন ২০২৬

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে সাংসদ লতিফের নেতৃত্বে গণবিক্ষোভ মিছিল

- Advertisement -
Single page 1st Paragraph

দেশব্যাপী বিএনপি-জামায়াত চক্রের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. এ. লতিফ’র উদ্যোগে শনিবার বিকেলে এক গণবিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

চট্টগ্রাম-১১ আসনের বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রত্যেকটি ওয়ার্ড থেকে কেন্দ্রীয় এবং ওয়ার্ড নেতৃবৃন্দের নেতৃত্বে বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখরিত মিছিলগুলো বেপারীপাড়া এসে সমবেত হয়। গণমিছিলটি আগ্রাবাদ এক্সেস রোড হয়ে বাদামতলী-চৌমুহনী মোড় হয়ে পাঠানটুলি রোড প্রদক্ষিণ করে কদমতলী মোড় এসে সমাপ্তি হয়।

এই উপলক্ষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এম. এ. লতিফ এমপি বলেন-গণতন্ত্রের কথা বলে নৈরাজ্য ও ধ্বংসলীলা চালিয়ে বিএনপি-জামায়ত চক্র দেশকে অস্থিতিশীল করছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামীলীগের বিরুদ্ধে এই চক্রের ধারাবাহিক ষড়যন্ত্র শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও গণতন্ত্র নস্যাৎ করতে পারবে না। তিনি বলেন-আমরা বঙ্গবন্ধুর আর্দশের সৈনিকরা তাদের এই ষড়যন্ত্র রাজপথে রুখে দিবো। এম. এ. লতিফ এমপি গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ এর পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

গণবিক্ষোভ মিছিলের প্রারম্ভে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী উপস্থিতি নেতা-কর্মীদের অনুপ্রেরনা যুগিয়েছে। এম. এ. লতিফ এমপি’র নেতৃত্বে গণমিছিলে এমপি মহোদয় সাথে আরো ছিলেন-মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ছালেহ আহম্মেদ চৌধুরী, ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর ও আাওয়ামীলীগ সভাপতি আব্দুল বারেক, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আওয়ামীলীগ’র ভারপ্রাপ্ত সভাপতি জানে আলম, ৩৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ’র যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, আওয়ামী লীগ সভাপতি আজিজ মোল্লা, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ জোবায়ের, ২৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সভাপতি আলহাজ্ব আলী বক্স, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আতাউল্লাহ, ওয়ার্ড আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহম্মদ, ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আসলাম, ৪০নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক আলী আকবর, সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু, লবণ শ্রমিকলীগ’র সভাপতি আবদুল মতিন মাষ্টার সহ-সভাপতি ফারুক মোল্লা, বন্দর ব্যবহারকারী শ্রমিক-কর্মচারী লীগ’র প্রতিষ্ঠাতা সভাপতি ইমাম হোসেন, বন্দর সিবিএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, ২৯নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক শাহিন সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপু, মহানগর যুবলীগ নেতা সালাউদ্দিন বাবর, ব্যারিষ্টার কলেজ ছাত্র সংসদ ভিপি জাহিদ হোসেন খোকন, কমার্স কলেজ ছাত্রলীগ’র সাবেক সভাপতি লুৎফল আহছান শাহ, মহানগর ছাত্রলীগ’র সাবেক সহ-সম্পাদক মোঃ আরিফসহ প্রমূখ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...