সোমবার, ২৯ জুন ২০২৬

রামুতে ৭৫ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র কারবারি গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার রামুতে ৭৫ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১৫)। এসময় তাদের কাছ থেকে ৫০রাউন্ড গুলি ও ২৫রাউন্ড তাজা কাতুর্জ উদ্ধার করা হয়। ১৯আগস্ট (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে রামু পানিরছড়া নজির মুন্সি মার্কেট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পটিয়ার জঙ্গলখাইন ইফপির নাইখাইন এলাকার মৃত কাজী ফজলুল হকের ছেলে ইসকান্দারুল হক জিতু(৩০) ও রামুর ধলিরছড়ার আবুল হোসেনের ছেলে মো. সরওয়ার কামাল (৩১)।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি জানান, কতিপয় অস্ত্র কারবারী কক্সবাজার জেলার রামু থানার পানিরছড়া নজীর মুন্সি মার্কেট এলাকায় অস্ত্র-শস্ত্র ও গুলি ক্রয়বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাবের একটি টিম। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ইসকান্দার ও সরওয়ারকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৫০ রাউন্ড গুলি ও ২৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...