সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামের ২১ স্পটকে নো হর্ণ স্পট ঘোষণার দাবী

‘শব্দ সন্ত্রাস’ বন্ধের দাবিতে মানববন্ধন

- Advertisement -
Single page 1st Paragraph

হাইড্রোলিক হর্ন বন্ধ ও চট্টগ্রামের ২১টি স্পটকে ‘নীরব এলাকা’ ঘোষণার দাবীতে  ‘আর নয় শব্দ সন্ত্রাস’ স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন(বিএইচআরএফ )।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফাউন্ডেশনের চট্টগ্রাম শাখার উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দেশের দূষণমুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে উক্ত মানববন্ধনে বিএইচআরএফ চটগ্রাম জেলা শাখার সভাপতি আইনবিদ জিয়া হাবীব আহ্সানের সভাপতিত্বে, মাহামুদুর রহমান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রেখেছেন প্রবীণ মানবাধিকার কর্মী এড. সুনীল কুমার সরকার, চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের সাবেক সিনিয়র সহসভাপতি এড. আনোয়ার হোসেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, বাংলাদেশের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী এডভোকেট খাদেমুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক সৈয়দ মোহাম্মদ হারুন, মানবাধিকার নেতা এড. গোলাম মাওলা মুরাদ, শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে চট্টগ্রামে আলোড়ন সৃষ্টিকারী পরিবেশ কর্মী সুজন বড়ুয়া, মিরশ্বরাই বিএইচআরএফ সভাপতি সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, প্রতিবন্ধীদের সংগঠন সি.ডি.সি-র প্রধান নির্বাহী লুৎফুন্নাহার রূপসা। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. জসীম উদ্দিন ও মানব বন্ধন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আহ্সান হাবীব বাবু, বিএইচআরএফ বাঁশখালীর সভাপতি নুরুল আবসার, বিশিষ্ট সমাজকর্মী চট্টগ্রাম বেতারে তালিকাভুক্ত শিল্পী লায়লা ইব্রাহিম বানু, পাহাড়তলী শাখার জনাব ইউসুফ চৌধুরী, কোতয়ালী শাখার সভাপতি এড. মোঃ আবুল খায়ের, বাগাঁইছড়ি উপজেলা শাখার সভাপতি এড. হাসান আলী, মানবাধিকার নেত্রী কানিজ ফাতেমা লিমা, সাংস্কৃতি কর্মী মোহাম্মদ জামাল উদ্দীন, বাচিক শিল্পী দিলরুবা খানম, সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সহ-সভাপতি এমএইচ স্বপন, ব্যবসায়ী সংগঠক মোঃ আনোয়ার, সাংবাদিক কর্মী মুহাম্মদ মোজাহেরুল কাদের, মানবাধিকার কর্মী এড. প্রদীপ আইচ দিপু, এড.সাইফুদ্দীন খালেদ, এড. হাসান আলী, এড. বদরুল হাসান, এড. জিয়া উদ্দীন আরমান,নজরুল ইসলাম, মোহাম্মদ এরশাদ আলম, নাভিল প্রমুখ ।

মানব বন্ধনে হাইড্রোলিক হর্ণ বিরোধ আন্দোলনে একক ভূমিকার জন্য সুজন বড়ুয়াকে মানবাধিকার পদক প্রদান করা হয়।শব্দ সন্ত্রাস বন্ধের পাশাপাশি চট্টগ্রামের টাইগারপাস, বাটালি হিল, জিলাপি পাহাড়, কোর্ট হিল এলাকা, সি.আর.বি,ডিসি হিল, সার্সন রোড, জাম্বুরী ফিল্ড, ফয়েজ লেক, বায়েজিদ লিংক রোড, ওমেন ভার্সিটি এলাকা, সি.বিচ এলাকা, ঝাউতলা, নাসিরাবাদ সরকারী বালিকা বিদ্যালয়,গোলপাহাড়, প্রবর্তক, চট্টশ্বরী, মেহেদীবাগ, ও.আর নিজাম রোড, এম.এম আলী রোড, কে.বি ফজলুল কাদের রোড প্রভৃতি এলাকাকে হর্ণ মুক্ত ‘নিরব এলাকা’ (নো হর্ণ স্পট) ঘোষণার দাবি জানানো হবে। যেসব এলাকা জুড়ে অনেকগুলো হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় প্রয়োজন রয়েছে বিধায় ঐসব এলাকাকে প্রতিবেশ সংকটপন্ন এলাকা ঘোষণারও দাবী জানানো হবে। মানব বন্ধনে অংশ নেবেন আইনবিদ, সাংবাদিক, চিকিৎসক, কবি সাহিত্যিক, সাংকৃতিক কর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ছাত্র-শিক্ষক, সমাজের বিভিন্ন শ্রেণীর পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকগণ। শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক এই আন্দোলন বাংলাদেশের সর্বত্রে ছড়িয়ে দেওয়ার জন্য সকলের ঐকান্তিক সহযগিতার জন্য আহ্বান জানান।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...