সোমবার, ২৯ জুন ২০২৬

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো এনসিডি কর্নার ও কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন

দেশে চিকিৎসার মান উন্নয়নে সরকার নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে :দিদারুল আলম এমপি

- Advertisement -
Single page 1st Paragraph

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নার ও কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ফিতা কেটে এসব রুমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

তিনি বলেন, দেশে চিকিৎসার মান উন্নয়নে সরকার নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিটি মেডিক্যালে উন্নত চিকিৎসার জন্য বিদেশ থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি এনে দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, যেসব রোগের চিকিৎসা করাতে আগে দেশের বা্ইরে যেতে হতো এখন আর যেতে হয় না। সেসব রোগের উন্নত চিকিৎসা আমাদের দেশেই হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরউদ্দিন রাশেদ, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিলিজার হোসেনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। ডা.নুরউদ্দিন রাশেদ বলেন, এ কমিউনিটি ভিশন সেন্টারে রোগীরা চোখের বিশেষ সেবা যেমন দৃষ্টি পরীক্ষা করে চশমা প্রদান , ডায়াবেটিস জনিত চক্ষু রোগ, শিশুদের চোখ রোগ, রেটিনা পরীক্ষা, গ্লুকোমা রোগ, চোখের রোগ, নেত্রনালী রোগের চিকিৎসা গ্রহণ করতে পারবেন। এছাড়া এনসিডি কর্নারে ডায়াবেটিস, হাইপার টেনশন ইত্যাদি রোগের চিকিৎসাসহ পরীক্ষা করা যাবে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...