জাসদ সমর্থিত জাতীয় যুব জোট’র ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুব জোটের উদ্যোগে শুক্রবার( ২ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম মহানগর যুব জোট সভাপতি এস.এম. মঈনুল আলম খান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান’র পরিচালনায় এক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত বর্ণাঢ্য র্যালি চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আন্দরকিল্লা মোড়ে এসে শেষ হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা তৈয়বুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ জাসদ নেতা বাবু সুযশময় চৌধূরী এবং চট্টগ্রাম মহানগর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা হাসান শহীদ রানা, যুব জোট নেতা রেজাউল করিম আগ্রাবাদী, মোঃ জসিম উদ্দিন, মোঃ সাহাবুদ্দীন, মোঃ জামাল উদ্দিন প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি বলেন, সরকারী চাকুরীতে প্রবেশের বয়স সীমা ৩৩ বছর করতে হবে। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা ও বেকার ভাতা প্রদানের দাবি জানান। সভায় বক্তাগণ লুটপাঠের রাজনীতি পরিহার করে জ্বালানী তেল, ইউরিয়া সার, নিত্য পণ্য’র মূল্য ও পরিবহন ভাড়া কমানোর দাবি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভাড়ার উপর ধার্য্য অযৌক্তিক গৃহকর প্রত্যাহার করার দাবি জানান।
ইমা

