রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

দুদকের অভিযান

ওয়ারিশান সনদ দিতে ‍ঘুষ নেন কাউন্সিলরের অফিস সহায়ক

- Advertisement -
Single page 1st Paragraph

ওয়ারিশান সনদ দিতে ‍ঘুষ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাউন্সিলরের দুই অফিস সহায়ক। ১১নং দক্ষিণ কাট্টলী, ২৫নং রামপুর ও ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটির কার্যালয়ের দুই অফিস সহায়ক জসিম ও শাহেদ বকশিসের নামে ঘুষ নেন বলে জানতে পারে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে কাউন্সিলর কার্যালয়ে এনফোর্সমেন্ট চালিয়ে এসব বিষয়ে জানতে পারে দুদক টিম। অভিযানের সময় দুই অফিস সহায়ক ওয়ারিশান সনদ দিতে ঘুষ নেওয়ার বিষয়টি দুদকের কাছে স্বীকার করেছে। তবে তাদের বকশিস নেওয়ার বিষয়টি কাউন্সিলর জানতেন না বলে তারা স্বীকারোক্তিতে জানান।

এর আগে ১১, ২৫ এবং ২৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটির বিরুদ্ধে দুদকে জমা পড়া ওয়ারিশান সনদ প্রদানের বিপরীতে ‍ঘুষ নেওয়ার অভিযোগে এ অভিযান পরিচালনা করে দুদক। অভিযানে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. এনামুল হক। সাথে ছিলেন উপ-সহকারী পরিচালক মো. হামেদ রেজা।

সহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটির বিরুদ্ধে একটি অভিযোগ ছিল ওয়ারিশান সনদ দেওয়ার ক্ষেত্রে ঘুষ নিতেন। এ নিয়ে আমরা কাউন্সিলরের অফিসে অভিযান চালিয়েছি। মুলত অফিসের দুই অফিস সহায়ক ওয়ারিশান সনদ দিতে বকশিস নিতেন। বিষয়টি কাউন্সিলর জানতেন না। এখন দুই অফিস সহায়ক জসিম ও শাহেদ বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছেন। কাউন্সিলর তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...