বুধবার, ১১ নভেম্বর ২০২৬

অর্ধশত অবৈধ দোকানপাট উচ্ছেদ করলো চসিক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড়, বহদ্দারহাট কাঁচা বাজার গলি, এশিয়ান হাইওয়ের বহদ্দারহাট থেকে মুরাদপুর এবং ২নং গেইট থেকে জিইসি পর্যন্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বুধবার (৩১ আগস্ট) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীরে নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় সড়ক ও ফুটপাত দখল করায় ৫০টি অবৈধ দোকানপাট, স্থাপনা ও স্ল্যাব উচ্ছেদ করা হয়। পথচারীসহ যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৮ ব্যক্তিকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।

আরেক অভিযানে, দেওয়ানহাট মোড় থেকে কদমতলী এলাকা পর্যন্ত ফুটপাত, নালা ও রাস্তা দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৯ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এতে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযানের নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

অন্যদিকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মামলায় এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের সব খবর

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছেছেন । তুরস্কের আন্তালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার স্থানীয় সময় সকাল...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান আহ্বান...

সর্বশেষ

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ...

জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১)...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...

পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও, রাউজানের সেই ‘বুলেট’ নোয়াখালীতে ধরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া ও চাঁদাবাজির...

এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা,...