বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

বাস ভাড়া প্রতি কিলোমিটারে কমলো ৫ পয়সা

- Advertisement -
Single page 1st Paragraph

সারাদেশে কিলোমিটার প্রতি বাসভাড়া কমলো ৫ পয়সা। যা বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। বিআরটিএ’র সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ১৫ পয়সা। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৪৫ পয়সা। এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা।

দেশে লিটার প্রতি জ্বালানি তেলের দাম কমেছে ৫ টাকা। যা সোমবার (২৯ আগস্ট) মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। জ্বালানি তেলের দাম কমায় বাসভাড়া পুনর্নির্ধারণে বৈঠকে বসে পরিবহন মালিকপক্ষ, সংগঠনের নেতা ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, বিআরটিএর পরিচালক (প্রশাসন) মো. আজিজুল ইসলাম, পরিচালক (অপারেশন) মো. লোকমান হোসেন মোল্লা, পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহসহ বিভিন্ন পরিবহনের মালিক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, ৫ আগস্ট রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। তখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাসমালিকদের দাবির মুখে বাসভাড়া বাড়ায় বিআরটিএ। তবে ২৯ আগস্ট ডিজেল-অকটেন-পেট্রোল-কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা করে কমানো হয়। দাম কমানোর পরিপ্রেক্ষিতে বাসভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএ এ বৈঠকে বসল।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে কমে ১৩০ টাকা, পেট্রোল ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকায় বিক্রি হচ্ছে।

এই বিভাগের সব খবর

চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : সিইসি

ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। আজ মঙ্গলবার...

ফটিকছড়িতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

ফটিকছড়িতে অটোরিকশার ধাক্কায় আব্দুল্লাহ-আল আনাছ নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডাইনজুরি এলাকার বুড়া...

আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ১৯নম্বর (বর্তমান ৪নম্বর) বরকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শিক্ষাবিদ ও সমাজ হিতৈষী মরহুম মাস্টার এ কে এম নাজিম উদ্দিন বিএসসি'র ১০ম...

সর্বশেষ

চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : সিইসি

ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে...

ফটিকছড়িতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

ফটিকছড়িতে অটোরিকশার ধাক্কায় আব্দুল্লাহ-আল আনাছ নামের তিন বছর বয়সী...

আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ১০ম মৃত্যুবার্ষিকী

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ১৯নম্বর (বর্তমান ৪নম্বর) বরকল ইউনিয়ন পরিষদের...

অস্ত্রধারীদের ছাড় নয়

রাউজান থানা, নোয়াপাড়া পুলিশ ক্যাম্প ও মদুনাঘাট তদন্ত কেন্দ্র...

রামগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে...

নারীর অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নারীর অংশগ্রহণ নিশ্চিত করে...