রবিবার, ২ আগস্ট ২০২৬

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যার দায়ে কক্সবাজারে ৪ জনের মৃত্যুদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারে জিয়া উদ্দিন ফয়সাল নামের (২২) এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে পিটিয়ে হত্যার দায়ে ৪ আসামির মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

বুধবার(৩১ আগস্ট) সকাল ১০ টায় কক্সবাজারের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এই রায় ঘোষণা করেন।

মৃত্যদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের রেজাউল করিম (২০), নুরুল হক (২২), রমজান আলী (২৪) ও রুবেল (২০)। আর যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন শাহীন উদ্দীন (১৯) ও মনি আলম (১৯)। রায় ঘোষণার সময় আসামিদের সবাই উপস্থিত ছিলেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের বাসিন্দা ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র জিয়া উদ্দিন ফয়সাল তার গ্রামে মাদক সেবন ও বিক্রিতে বাধা দিতেন। এতে মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে ২০১৬ সালের ১৬ এপ্রিল রাত ৮ টার দিকে পিএমখালী ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী জামে মসজিদের উত্তর পাশে সংঘবদ্ধ হয়ে তার ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ফয়সাল গুরুতর আহত হন। তাকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ফয়সালের বাবা মো. নুরুল আনোয়ার বাদী হয়ে ২০১৭ সালের ১৭ এপ্রিল ৯ জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা কক্সবাজার সদর মডেল থানার তৎকালীন উপপরিদর্শক কুতুব উদ্দিন খান ২০১৭ সালের ৪ জুলাই ৬ আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৮ সালের ১ মার্চ আদালতে মামলার অভিযোগ গঠন করা হয়।

মামলায় মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

ইমা

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...