চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির এই কারখানার সন্ধান পায় র্যাব। ওই কারখানায় অভিযান চালিয়ে দশটি অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় জাকির হোসেন নামের অস্ত্র তৈরির এক কারিগরকেও গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও ১০টি অস্ত্রসহ মূল কারিগর জাকির হোসেনকে আটক করা হয়েছে। চান্দগাঁও ক্যাম্পে দুপুর সাড়ে বারটায় ব্রিফিং করা হবে। সেখানে বিস্তারিত জানানো হবে।

