মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

করোনায় আক্রান্ত মাহাথির মোহাম্মদ, হাসপাতালে ভর্তি

- Advertisement -
Single page 1st Paragraph

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ প্রথমবারের মতো করোনাভাইরাস টেস্টে পজেটিভ হওয়ায় পর বুধবার হাসপাতালে ভর্তি হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর এক সহযোগী এএফপিকে বলেছেন,‘মাহাথিরের কোভিড সংক্রমণের হালকা উপসর্গ রয়েছে।’
প্রাক্তন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বুধবার এক বিবৃতিতে বলা হয়, ‘আজ সকালে কোভিড -১৯ টেস্টে তাঁর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।’
এতে বলা হয়, মাহাথিরের অবস্থা ‘পর্যবেক্ষণে কয়েক দিনের জন্য তাঁকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।’
বছর শেষ হওয়ার আগেই নির্বাচন হতে পারে এমন জল্পনা-কল্পনার মধ্যে তার নতুন রাজনৈতিক দলের প্রতি সমর্থন বাড়াতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ৯৭ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ সক্রিয়ভাবে দেশব্যাপী সফর করেছেন।
মাহাথির এর আগে ডিসেম্বর ও জানুয়ারিতে বেশ কয়েকদিন কার্ডিয়াক কেয়ার ইউনিটে চেক-আপের জন্য ভর্তি ছিলেন।
তিনি বেশ কয়েক বছর ধরে হার্টের সমস্যায় ভুগছেন এবং তাঁকে বাইপাস সার্জারিতে যেতে হয়েছে। মাহাথির মালয়েশিয়ায় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন, তিনি দুইবারে মোট ২৪ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, এরপর ৯২ বছর বয়সে একটি সংস্কারবাদী জোটের নেতৃত্ব দিয়ে ২০১৮ সালে ক্ষমতায় ফিরে আসেন, কিন্তু জোটের দ্বন্ধের কারণে ২০২০ সালে তাঁর প্রশাসন ভেঙ্গে যায়।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...