বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

২১ শিশু পরিবার পেলো সিডিএসপি’র গবাদি পশু, পুষ্টি খাদ্য ও ফলদ গাছের চারা

- Advertisement -
Single page 1st Paragraph

এলাকায় সম্প্রীতি বন্ধন যেন সুদৃঢ়ভাবে গড়ে উঠে, বাল্য বিয়ে নিরসন সহ সচেতনতামূলক কার্যক্রম, শিশু নিরাপত্তা সুনিশ্চিত, অভিভাবকদের স্বাবলম্বী করে গড়ে তোলা ও শিক্ষা সচেতনতার লক্ষে কাজ করে চলেছে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প নামের একটি বেসরকারী সংস্থা। এ ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে উপকারভোগী শিশু পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষে কমপেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের (সিআইবি) অর্থায়নে ২১ পরিবারের মাঝে গবাদি পশু, গাছের চারা, সিএসপি উপকারভোগী মা’দের মাঝে পুষ্টি খাদ্য প্রদানের উদ্যোগ নেওয়া হয়।

এ উপলক্ষে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নস্থ হেব্রোণ মিশনের সভাকক্ষে সংস্থার লোকাল সেন্টার কমিটির চেয়ারম্যান মনতাজন ত্রিপুরার সভাপতিত্বে ও প্রকল্পের কানেক্ট অপারেটর প্রশান্ত ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনজুরুল কাদের ও সদস্য শফিকুর রহমান, আগাপে’র চেয়ারম্যান ডা. জন বাহাদুর ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান মহেন্দ্র ত্রিপুরা ও ট্রেজারার বীরজয় ত্রিপুরা, হেব্রোণ মিশনের শিক্ষা বিভাগের পরিচালক বীর বাহাদুর ত্রিপুরা ও সংস্থার প্রকল্প ব্যবস্থাপক যোনা ত্রিপুুরা প্রমুখ অতিথি ছিলেন।

আলোচনা শেষে গবাদি পশু গরু, ১৫ পরিবারে পুষ্টি খাদ্য, ১৭ পরিবারে ফলজ গাছের চারা প্রদান উদ্বোধন করেন, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। অভিভাবকদের মাঝে গবাদি পশু প্রদানের সত্যতা নিশ্চিত করে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক যোনা ত্রিপুরা বলেন, সংস্থাটি আগাপে’র অধীনে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন মুলক কার্যক্রম করে চলেছে। এ প্রকল্পে বর্তমানে ২৬১টি পরিবারের হতদরিদ্র শিশু উপকারভোগী আছে। ভবিষ্যতে আরো দরিদ্র শিশুদের বাছাইয়ের মাধ্যমে অর্ন্তভুক্ত করার সুযোগ রয়েছে। বমু বিলছড়ি ইউনিয়নের পাশাপাশি লামা সদর ও পৌরসভার কতিপয় হতদরিদ্রও বিশেষ বিবেচনায় সহায়তা করা হয় বলেও জানান যোনা ত্রিপুরা।

ইমা

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য সচেতনতা এবং নিরাপদ আশ্রয়বিষয়ক সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালানো হয়েছে। কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে আজ বুধবার দিনভর...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ বুধবার দেশের সমুদ্রবন্দর সমূহের জন্য জারি করা বিশেষ...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে...

সর্বশেষ

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের...

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,...