শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

উসকানিমূলক ৬ ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন উসকানিমূলক ৬ ভিডিও ফেসবুক ও ইউটিউব থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে ফেসবুক-ইউটিউব কর্তৃপক্ষ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই সংক্রান্ত বিষয়ে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন।

একইসঙ্গে দেশের সুনাম ক্ষুণ্ণ করে এমন উসকানিমূলক ভিডিও সরাতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুন্সী মনিরুজ্জামান, অ্যাডভোকেট ইউসুফ খান, ব্যারিস্টার আরাফাত হোসেন খান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

এর আগে গত রোববার (২৮ আগস্ট) উসকানিমূলক ও জনজীবনে অস্থিরতা তৈরি করে এমন ভুয়া সংবাদ এবং ভিডিও সরিয়ে ফেলতে ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে রিট দায়ের করা হয়। রিটে উসকানিমূলক ভিডিও চিহ্নিত করতে মনিটরিং বোর্ড গঠনের নির্দেশনা চাওয়া হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আরাফাত হোসেন খান আইনজীবী নিলুফার আনজুম এবং জজ কোর্টের ব্যারিস্টার আশরাফুল ইসলাম এ রিট দায়ের করেন।

এই বিভাগের সব খবর

কর্ণফুলী নদীতে নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

চট্টগ্রামের বোয়ালখালীতে হালদা ও জাল কর্ণফুলী নদী থেকে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে আজ বৃহস্পতিবার হালদা ও কর্ণফুলী মোহনা অঞ্চলে এই...

আসন্ন নির্বাচনে পুলিশকে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আসন্ন নির্বাচনকে দেশের জন্য...

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। কাতারের আমিরের দেওয়া রয়েল...

সর্বশেষ

কর্ণফুলী নদীতে নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

চট্টগ্রামের বোয়ালখালীতে হালদা ও জাল কর্ণফুলী নদী থেকে বিভিন্ন...

আসন্ন নির্বাচনে পুলিশকে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে...

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও...

খিলালগঞ্জ মডেল স্কুল চত্বরে ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত

গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়ন এর খিলাল গঞ্জ মডেল স্কুল...

ফটিকছড়িতে ২২ লক্ষ টাকা জরিমানা ও ৯টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

 চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ ইটভাটায় অভিযানে চালিয়ে ২২ লক্ষ টাকা...

অন্তর্বর্তীকালীন সরকার গঠন বৈধ: সুপ্রিম কোর্ট

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও শপথ নিয়ে সুপ্রিম কোর্টে...