রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতক আনোয়ারায় উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন মমতা মাতৃসদন থেকে চুরি যাওয়া নবজাতককে আনোয়ারা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত শিশুটিকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৮টায় ইপিজেড থানার ওসি আব্দুল করিমের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম এ অভিযান চালিয়ে আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় ওই পোশাককর্মীকেও গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ওসি আব্দুল করিম বলেন, যে মহিলা বাচ্চাটি চুরি করেছিল সে পেশায় একজন পোশাককর্মী। দীর্ঘদিন ধরেই তার বাচ্চাকাচ্চা হচ্ছিল না। ওই হাসপাতালে সে টিকা নিতে গিয়েছিল। এসময় সে নার্স সেজে বাচ্চাটি চুরি করে পালিয়ে যায়। তবে বাচ্চাটিকে উদ্ধার করলেও আমরা তদন্ত বন্ধ করছি না। বাচ্চাটির বাবা-মা বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনার সঙ্গে হাসপাতালের কোন কর্মচারি জড়িত আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখব।

এর আগে রবিবার (২৮ আগস্ট) বিকেলে ইপিজেড হাসপাতাল গেট এলাকার মমতা মাতৃসদন ক্লিনিক থেকে একদিন বয়সী ছেলে নবজাতক চুরির ঘটনা ঘটে। ওই নবজাতক আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান। ২৭ আগস্ট সিজারিয়ান অপারেশনের মাধ্যমে বাচ্চাটির জন্ম হয়।

ওইদিন বেলা ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেলের নার্স পরিচয়ে অজ্ঞাত এক মহিলা মমতা ক্লিনিকে আসেন। এরপর টিকা দেয়ার কথা বলে সবার অগোচরে নবজাতককে নিয়ে উধাও হয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে নিশ্চিত হওয়া যায় নার্স পরিচয়ে নবজাতকটি চুরি হয়েছে।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...