সোমবার, ২৯ জুন ২০২৬

বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে : ড. অনুপম সেন

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, নতুন প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হবে। এদেশের জন্য তার কি অবদান ছিল তা তাদের জানাতে হবে। জানতে হলে কারাগারের রোজনামচাসহ কয়েকটি বই অবশ্যই পড়তে হবে। রোববার (২৮ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস স্মরণে ‘রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের ছেলেমেয়েরা আজকে বিপথে (সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদকাসক্তি) চলে যাচ্ছে। তাদের সেই ভুল পথ থেকে বিরত রাখা যায় কেবল সাহিত্য চর্চার মাধ্যমে। লেখাপড়া, সংস্কৃতি চর্চা যত বেশি হবে ততই তারা ভালো পথে আসবে। বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত হতে হবে। মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করে মানবিক মানুষ হতে হবে। বঙ্গবন্ধু যেভাবে মানুষকে ভালোবেসেছেন। সেভাবে আপনাদের ভারোবাসতে হবে৷
আজকে সারা বিশ্ব একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ এখনো নিজস্ব সখিয়তায় এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমে এদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে শেখ হাসিনার যে চেষ্টা সে চেষ্টায় আপনাদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
বিশ্বের বিভিন্ন দেশে যারাই দেশের মানুষের মুক্তির সংগ্রাম করেছে তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু বিশ্বের ইতিহাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো হত্যাকান্ডে কোথাও হয়নি। জাতির জনককে সপরিবারে নিসংসভাবে হত্যা করেছে। তারাই হত্যা করেছে যারা এদেশের স্বাধীনতা চাইনি।
বাঙালি বিভিন্ন রাজার অধীনে ছিল। কোন রাজাই এদেশকে মুক্তি করতে পারেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই একমাত্র বাঙ্গালী জাতির মুক্তি এনে দিয়েছেন। ১৯৭১ সালে দেশ স্বাধীন করে ৯ মাসের মধ্যেই একটি রাষ্ট্রীয় কাঠামো দিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই কাঠামো দিয়ে দেশ পরিচালনা করে দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করেছেন।
প্রধান বক্তার বক্তব্যে আমরা ক’জন মুজিব সেনা কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, সারাদেশে আমরা ক’জন মুজিব ভালো কাজগুলো করে এগিয়ে যাচ্ছে। সংগঠনমূলক ও প্রশিক্ষণমূলক কাজগুলো করার মাধ্যমে তারা ইতোমধ্যে নানান মহলে সুনাম কুড়িয়েছে।
জাতির পিতার কথা উল্লে­খ করে তিনি বলেন, অনেক নেতাই বাংলাদেশকে মুক্তি করতে চেয়েছেন। কিন্তু কেউ পারেননি। কিন্তু একজন নেতাই এ দেশকে মুক্ত করতে পেয়েছেন তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে তার সুযোগ কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


তিনি আরও বলেন, তেলের দাম কমিয়ে আনা হবে অল্প কিছুদিনের মধ্যে। বিভিন্ন দেশে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। জামাত বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। জনগণকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। কিন্তু জনগণ তাদের এ মিথ্যাচার আর বিশ্বাস করছে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছে এর আগে দেশের কোন সরকার প্রধান এতো উন্নয়ন করেনি। পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প তিনি বাস্তবায়ন করেছেন। সেটি কেউ আগে কখনো চিন্তাও করেননি। শিক্ষা, স্বাস্থ্য সবকিছুতেই উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী। হঠাৎ করে এ দেশ উন্নত হয়নি। প্রধানমন্ত্রী দক্ষ নেতৃত্বে এদেশ এ পর্যন্ত এসেছে।
আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ বোখারী আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম নগরের সভাপতি সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন। প্রবন্ধ উপস্থাপন করেন আমরা ক’জন মুজিব সেনা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী।
আমরা ক’জ মুজিব সেনার কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদ আহমেদ বাবু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আমজাদ খান, আমরা ক জন মুজিব সেনার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু তোহা, সহ-সভাপতি, মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. বিদ্যুৎ বড়–য়া, আমরা ক’জন মুজিব সেনা কার্যনির্বাহী সদস্য একেএম আজিম, নাফিউল করিম নাফা, সাংগঠনিক সম্পাদক রাহুল বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য নাজমুল হুদা শিপন, আব্দুল হান্নান চৌধুরী।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...