সোমবার, ২৯ জুন ২০২৬

রাউজানে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে প্রাইভেট পড়ে ফেরার পথে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত যুবক মোরশেদ আলী উপজেলার চিকদাইর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাঠানপাড়া গ্রামের মৃত শাহ আলমের পুত্র।
২৯ জুলাই (সোমবার) রাত ৮ টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিদোয়ানুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমান আদালত এই দণ্ডাদেশ দেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন (ভূমি) মো. রিদোয়ানুল ইসলাম জানান, সোমবার(২৯আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাউজান পৌরসভায় ৬ নং ওয়ার্ডের ছিটিয়া পাড়া এলাকায় এক স্কুল ছাত্রী প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে অভিযুক্ত মোরশেদ আলী সাইকেলে তার পিছু নিয়ে শ্লীলতাহানির অভিপ্রায়ে নানান কথাবার্তা ও অঙ্গভঙ্গি করছিলেন বলে জানান ছাত্রীর মা। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপরাধ প্রমাণিত হওয়ায় দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে মোরশেদ আলী (২৩) নামক এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। নারীদের শ্লীলতাহানি ও হয়রানি বন্ধে ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...