শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সাতকানিয়ায় সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ গ্রেপ্তার ১

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সাতকানিয়ায় তিন কোটি ৫৮ লাখ টাকার আফিমসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার(২৯ আগস্ট) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এ তথ্য জানান। এর আগে শনিবার (২৭ আগস্ট) বিকাল পৌনে ৫টার দিকে কেরানীহাট-বান্দরবান মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সুমন তঞ্চঙ্গ্যা (২৮) বান্দরবান সদরের বাকিচড়া এলাকার প্রভাত তঞ্চঙ্গ্যার ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, সুমন তঞ্চঙ্গ্যা পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। অর্থ সংগ্রহের জন্য দীর্ঘদিন ধরে তিনি দুর্গম পাহাড়ি অঞ্চল হতে মাদকদ্রব্য (আফিম) সংগ্রহ করেন। এরপর অভিনব পন্থায় দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে তা বিক্রি করে।

তিনি আরও বলেন, গত শনিবার মাদকের একটি চালান পাচার সময়ের সময় র‌্যাবের একটি দল সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকা থেকে ওই মাদক ব্যবসয়ীকে গ্রেপ্তার করে। ওই সময় তার বহন করা একটি পলিথিন ব্যাগ থেকে আফিম উদ্ধার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার বিপ্লব এক অনন্য নজির সৃষ্টি করে। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এমন সড়ক ও অবকাঠামোকে অগ্রাধিকার দিতে হবে, যেগুলোর উন্নয়নের...

সর্বশেষ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার...

হালিশহরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার...

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন ও...