রবিবার, ২ আগস্ট ২০২৬

ছেলেদের লুডু খেলার বিবাদে জড়িয়ে জীবন দিতে হল বাবাকে

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের পেকুয়ায় মোবাইল ফোন সেটে লুডু খেলা নিয়ে বিবাদে ছুরিকাঘাতে আবদুল মালেক নামে একজন মারা গেছেন। এ ঘটনায় মো. পারভেজ (২৫) ও বুলু আকতার (৪০) নামে আরও ২ জন আহত হয়েছেন।

রোববার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মালেক ওই ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা চলছে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, লুডু খেলাকে কেন্দ্র করে আবদুল মালেকের ছেলে পারভেজের সাথে একই এলাকার নুরুল আমিনের ছেলে হেনার ঝগড়া হয়। চিৎকার-হইচই শুনে এগিয়ে আসেন পারভেজের বাবা। অপর দিক থেকে আসেন হেনার বাবা নুরুল আমিন। তারাও ঝগড়ায়নিহত আবদুল মালেকের ছেলে মোহাম্মদ হোছাইন বলেন, নুরুল আমিন আমার বাবাকে ছুরিকাঘাত করেছে। আমি বাবা হত্যার বিচার চাই।

হাসপাতালের বারান্দায় বিলাপরত অবস্থায় মালেকের স্ত্রী ফাতেমা আকতার (৪৫) বলেন, সামান্য কথা কাটাকাটির জের ধরে আমার স্বামীকে মেরে ফেলেছে।

পেকুয়া হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আবু শোয়েব সবুজ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মালেকের মৃত্যু হয়। তার ফুসফুস ও শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। আহত ২ জনের চিকিৎসা চলছে।

ইমা

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...