দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেট এখন চট্টগ্রাম শহরের কর্নেলহাট। সোমবার (২৯ আগস্ট) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কর প্রশান্তি আবাসিক এলাকায় নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়।
নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের পাশাপাশি আরো থাকছে আমদানীকৃত পণ্যের বিশাল আয়োজন। শত শত এক্সাইটিং সব অফার ও ছাড়ের মেলা নিয়ে স্বপ্ন”র যাত্রা শুরু।
চট্টগ্রামে স্বপ্ন’র ৮ম শাখা এটি। ফিতা কেটে এ আউটলেট শাখার উদ্বোধন করেন আলহাজ্ব মোস্তফা হাকিম গ্রুপের ডিরেক্টর নিজামুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাসের, রিটেইল এক্সপানশন ডিরেক্টর সামসুদ্দোহা শিমুল, স্বপ্ন’র হেড অব বিজনেস (প্রোটিন অ্যান্ড পেরিশেবলস) মো. মাহাদী ফয়সাল, হেড অব বিজনেস মো. ইকবাল হোসেন, চট্রগ্রামের এরিয়া ম্যানেজার সাইফুর রব তারেক পরিচালক মোঃ ইউনুসসহ অনেক। ‘স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪০ জেলায়। চট্টগ্রামে আমাদের সেবার পরিসর আরো বিস্তৃত হবে।
গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় স্বপ্ন। আশা করছি, এখানের সব গ্রাহক আমাদের এ নতুন আউটলেটটি পছন্দ করবেন। সারাদেশে ২৫০ এর অধিক স্বপ্নর আউটলেট রয়েছে। চট্টগ্রাম তথা কর্নেলহাটের মানুষদের জন্য আমাদের নতুন এই আউটলেটটিতে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব কিছু আমরা রাখার চেষ্টা করেছি। এ আউটলেটেও থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা|
ইমা

