শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানীর মহাখালী ডিওএইচএসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান আকরাম খানের বাসার গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহকর্মীর নাম সাহিদা আক্তার (২৫)।

রোববার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে ঘটনাস্থলে যায় কাফরুল থানা পুলিশ। রাতে বিষয়টি নিশ্চিত করেন কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসিব।

তিনি বলেন, মহাখালী ডিওএইচএসের ৩ নম্বর রোডের ১৫৭ নম্বর বাসার কাছ থেকে আকরাম খানের বাসার কাজের মেয়ের মরদেহ শনাক্ত করা হয়। মরদেহ সুরতহালের জন্য থানা থেকে নারী পুলিশ সদস্য রওনা করেছেন। সুরতহালের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

মরদেহটি আকরাম খানের বাসার কাজের মেয়ে কি না, জানতে চাইলে এসআই মো. হাসিব বলেন, ‘আমাদের সঙ্গে আকরাম খানও আছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছে।’

তার স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে, তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২০ আগস্ট রাজধানীর গুলশানে বিসিবির আরেক কর্মকর্তার ফ্ল্যাট থেকে নুন নাহার নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়।
তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। বাবার নাম মোতালেব হোসেন। তিনি বিবাহিতা ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।

এই বিভাগের সব খবর

রিয়াদে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ গ্রহণ করলেন শামা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় নিহত বাংলাদেশি শ্রমিক মো. শাহেদ আহমেদের মরদেহ গ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ৭৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে...

চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে মালবাহী ট্রাকের। দুর্ঘটনার ভয়াবহতায় ট্রাকটি সড়কের ওপর কাত হয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুইজন।...

সর্বশেষ

রিয়াদে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ গ্রহণ করলেন শামা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ...

চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে...

বর্ণাঢ্য আয়োজনে রেডিসনে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো।...

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অন্তত ১৬ জনের মৃত্যু

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬...

বাংলাদেশের হ্যান্ডবল সঠিক পথেই আছে : আলোনসো

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে...