রবিবার, ২১ জুন ২০২৬

লামায় উন্মুক্ত উঠান বৈঠক করলেন গণযোগাযোগ অধিপ্তরের পরিচালক শিপলু জামান

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় ভিডিও কলের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উন্মুক্ত উঠান বৈঠক করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মুহা. শিপলু জামান। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২২-২০২৩ আলোকে নিয়মিত প্রচার কর্মসূচির (জুলাই-সেপ্টেম্বর ২০২২) আওতায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ সহ বিভিন্ন বিষয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কলে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মুহা. শিপলু জামান বলেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বেশ কয়েক বছর ধরে এর সুফল মানুষ পাচ্ছে।

উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি হেডম্যান পাড়ায় সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদের সভাপতিত্বে রবিবার বিকালে অনুষ্ঠিত উঠান বৈঠকে করোনা ভাইরাস পরিস্থিতি ও দূর্যোগকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভিশন ২০৪১ এর লক্ষ্য অর্জন সমূহ এবং মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, অপরাজনীতি, সাম্প্রদায়িক জঙ্গীবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্য বিহাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্বব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে সচেতনতা মূলক আলোচনা করা হয়। তথ্য অফিস লামার আয়োজনে উঠান বৈঠকে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, পাড়া কারবারী ও নারী শিশু সহ বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ গ্রহণ করেন।
ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...