সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রাম আরবান নেটওয়ার্কের আনুষ্ঠানিক যাত্রা

- Advertisement -
Single page 1st Paragraph

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো চট্টগ্রামের ২০টির অধিক স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা, জাতিসংঘের সংস্থা সমন্বয়ে গঠিত চট্টগ্রাম আরবান নেটওয়ার্ক।

রোববার নগরীর প্রেসক্লাবের এস রহমান মিলনায়তনে এক অবহিতকরণ সভার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে নেটওয়ার্কের উদ্বোধন করা হয়।

নিরাপদ, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক চট্টগ্রাম নগর গড়ে তুলতে সরকারি, বেসরকারি এবং সমাজের অন্যান্য ক্ষেত্র থেকে সকল অংশীজনদের সম্পৃক্ত করাই এই নেটওয়ার্কের লক্ষ্য বলে ঘোষণা করা হয় অনুষ্ঠানে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম আরবান নেটওয়ার্কের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহ-সভাপতি সুভাষ চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য ড. ইফতেখার হোসাইন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের অধ্যাপক প্রফেসর এ বি এম আবু নোমান, নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ড. বাসনা মহুরী, প্রথম আলো পত্রিকার বার্তা সম্পাদক ওমর কায়সার, আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম।

নেটওয়ার্কের উপদেষ্টা কমিটির সদস্য উৎপল বড়ুয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নগর পরিকল্পনাবিদ ওমর আবদুল্লাহ, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সহকারি অধ্যাপক শাহজালাল মিশুক, নদী ও খাল রক্ষা ফোরামের আহ্বায়ক অলিওর রাহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এই নেটওয়ার্কের উদ্দেশ্য অর্জনে সর্বপ্রথম নিজেদের সক্ষমতা, দুর্বলতা, সুযোগ এবং ঝুঁকিগুলো চিহ্নিত করা হবে এবং বিভিন্ন অ্যাডভোকেসি, গবেষণা ও আলোচনার মাধ্যমে নগরীর সমস্যা সমাধানে সকলে একসাথে উদ্যোগ গ্রহণ করা হবে।

বক্তারা আরও বলেন, চট্টগ্রামে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা সরকারের সহযোগী সংস্থা হিসেবে বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। এই নেটওয়ার্কের মাধ্যমে সকলে যৌথভাবে কর্মসূচি হাতে নেয়া হবে। এই নেটওয়ার্কের মাধ্যমে চট্টগ্রামের নগর মহাপরিকল্পনায় (সিটি মাস্টার প্ল্যানে) সর্বস্তরের মানুষের ভূমিকা ও মতামত প্রদান নিশ্চিত করা হবে বলেও জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম আরবান নেটওয়ার্কের সহ-আহবায়ক মোস্তফা কামাল যাত্রা শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরবর্তিতে নেটওয়ার্কের লক্ষ্য, উদ্দেশ্য, গঠন প্রণালী, কর্ম পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে তথ্যচিত্র উপস্থাপন করেন নেটওয়ার্কের আহ্বায়ক নাছিম বানু।

চট্টগ্রাম আরবান নেটওয়ার্কের সহ-সচিব লিটোন চৌধুরী এই নেটওয়ার্ককে আরও শক্তিশালী করে সকলে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, চট্টগ্রামের নগরভিত্তিক ক্রমবর্ধমান সমস্যাগুলোর গুরুত্ব অনুধাবন করে সম্মিলিত প্রয়াসে উদ্যোগ গ্রহণ করার জন্য গত বছর থেকে চট্টগ্রাম আরবান নেটওয়ার্ক গঠনের প্রক্রিয়া চলমান ছিল। এই নেটওয়ার্কের সদস্য সংগঠনগুলো হলো, অগ্রযাত্রা, ব্রাইট বাংলাদেশ ফোরাম, বিটা, ব্র্যাক, সিডিএফ, কোডেক, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র, ইলমা, ঘাসফুল, সপ্নীল ব্রাইট ফাইন্ডেশন, জেএসইউএস, কারিতাস বাংলাদেশ, নিষ্কৃতি, সেভ দ্য চিলড্রেন, সংশপ্তক, মমতা, ইউএনডিপি, উৎস. ইপসা, ওয়ার্ড ভিশন। ইতিমধ্যে নেটওয়ার্কটি পরিচালনার জন্য ৯ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...