শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

জিপিএইচ ইস্পাতের আয়োজনে মহিলাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

- Advertisement -
Single page 1st Paragraph

জিপিএইচ ইস্পাত লিমিটেডের চট্টগ্রামের সীতাকুন্ড কুমিরাস্থ প্ল্যান্ট ও তার পার্শ্ববর্তী এলাকার মহিলাদের জন্য ২৮ আগষ্ট রবিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে আশেপাশের বহু গ্রামের কয়েকশত অসহায়, দরিদ্র মহিলাদের ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়।

জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই কার্যক্রমের উদ্বোধন করে বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জিপিএইচ প্রথমবারের মতো মহিলাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।এতে আমাদের প্ল্যান্ট এলাকাসহ আশেপাশের বিভিন্ন গ্রামের মহিলাদের সেবা দিবেন চট্টগ্রাম মেডিকেল কলেজের গাইনী ও মেডিসিন বিভাগের দুজন অভিজ্ঞ মহিলা ডাক্তার।

জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, মানুষের সেবায় সবসময়ই জিপিএইচ কাজ করে চলেছে। এর সবচাইতে বড় নজির হলো করোনাকালীন সময়ে দেশের প্রত্যন্ত এলাকায় এবং উপজেলা সমূহে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ যা বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে।

এতে আরও উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক (প্ল্যান্ট) মাদানী এম ইমতিয়াজ হোসেন, লজিস্টিকস ও সিকিউরিটি এডভাইজার কর্নেল মোহাম্মদ শওকত ওসমান (অব.), চিফ পিপল অফিসার শারমিন সুলতান, উপদেষ্টা সাইকা শেফা এবং হেড অব প্ল্যান্ট (অপারেশনস) মাদুলুরী শ্রীনীবাস রাও সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...