রবিবার, ২৮ জুন ২০২৬

বিএনপি-জামাতের সম্পর্ক ছিন্ন হবে না, এটা তাদের রাজনৈতিক কৌশল : হানিফ

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামাতের কর্মকান্ড পাকিস্তান দূতাবাস থেকে মনিটরিং করা হয়। এদের সম্পর্ক কখনো ছিন্ন হবে না।
তিনি বলেন, ‘বিএনপি-জামাত কখনো বিছিন্ন হবে না। জামাতের আমির বলেছেন, তারা যুগপৎ আন্দোলনে থাকবে। এটি তাদের রাজনৈতিক কৌশল। একাত্তরে জামাত, পঁচাত্তরে জিয়া পাকিস্তানের পক্ষে কাজ করেছে। এখনও তাদের উত্তরসূরিরা একই কাজ করছে। হানিফ আজ রোববার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্টের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে পাকিস্তানের এ টিম, বি টিম বিএনপি-জামাতকে কোনঠাসা করে রাজনীতি থেকে নির্মূল করতে হবে। বাংলাদেশ থেকে পাকিস্তানের প্রেতাত্মা বিএনপি-জামাত যতদিন নিশ্চিহ্ন না করা হবে, ততদিন তারা ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করবে। বাংলাদেশে বিএনপি-জামাতের রাজনীতি করার নৈতিক অধিকার থাকতে পারে না। তিনি বলেন, ২০০৪ সালে তারেক রহমান বলেছিল- ছাত্রদল, ছাত্রশিবির একই মায়ের পেটের দুই ভাই। তারা একই জায়গা থেকে তৈরি, পাকিস্তানের আদর্শে বিশ্বাসী।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ সভাপতি অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. মনোয়ার হোসেন চৌধুরী এমপি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নূরুল হুদা, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...