শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বঙ্গবন্ধুর মতো নেতার জন্ম হয়েছিলো বলেই জাতি রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি : টেলিযোগাযোগ মন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার পঁচাত্তরের ১৫ আগস্ট’কে মহান স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তির অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন।
তিনি বলেছেন,‘আমরা ভাগ্যবান জাতি, কারণ এই ভূখন্ডে বঙ্গবন্ধুর মতো একজন নেতার জন্ম হয়েছিলো। হাজার বছরের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যুগে-যুগে আমাদের বীর নারী পুরুষরা যুদ্ধ করেছেন। এই সংগ্রাম বাংলাদেশী বাঙালির জাতিসত্ত্বা বিকাশে অবদান রেখেছে। কিন্তু বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালির জাতিরাষ্ট বাংলাদেশ আমরা পেতাম না।’
মোস্তাফা জব্বার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বুধবার রাতে রাজধানীতে বাংলাদেশ টেলি-কমিউনিকেশন রেগুলেটরী কমিশন আয়োজিত এক ভার্চূয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন। মূল আলোচক হিসেবে বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গকন্ধু তাঁর দ্বিতীয় বিপ্লব কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিক মুক্তির সোপান রচনা করেছিলেন। বঙ্গবন্ধুর এই কর্মসূচি দেশী বিদেশী ষড়যন্ত্রকারী, সাম্রাজ্যবাদ ও ধনবাদের দালাল ও পাকিস্তানের দোসরদের জন্য চরম হুঁমকি হয়ে পড়েছিল। এসব অপশক্তি সমন্বিতভাবে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিয়ে বাংলাদেশকে আবারো পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেছিল।
একাত্তরের রণাঙ্গণের বীর সেনানী মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্য তাদের উদ্দেশ্য সফল সমাপ্তিতে পৌঁছায়নি। পঁচাত্তরে পর ৬ বছরের শরনার্থী জীবন ও ’৮১ সালে দেশে ফেরার পর ১৫ বছর মরণপণ আন্দোলন-সংগ্রাম করে ২১ বছরের জঞ্জাল অপসারণ করে বঙ্গবন্ধুর আদর্শের রাজনৈতিক সংগঠন পুনর্গঠন করেন শেখ হাসিনা।
টেলিযোগাযোগ মন্ত্রী বলেন,বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ত্বেই বঙ্গবন্ধু ঘোষিত অর্থনৈতিক মুক্তির সংগ্রামে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে।

এই বিভাগের সব খবর

সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প – সিডিএ চেয়ারম্যান 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেছেন, "সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটি হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক ও আধুনিক আবাসিক প্রকল্প, তাই এই প্রকল্পের...

লামায় কেন্দ্রীয় ‘জলকেলি উৎসব’ -এ মেতেছে হাজারো মারমা কিশোর-কিশোরী, তরুণ-তরুণী

মারমা জনগোষ্ঠীরা পুরোনো বছরের সব গ্লানি, দুঃখ, অপশক্তিকে দূর করে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বান্দরবান জেলার লামা উপজেলায় প্রথমবারের মত কেন্দ্রীয়ভাবে...

বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকেরও বেশি সময় পর দেশের জনগণ সরাসরি ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছে। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক...

সর্বশেষ

সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প – সিডিএ চেয়ারম্যান 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেছেন,...

লামায় কেন্দ্রীয় ‘জলকেলি উৎসব’ -এ মেতেছে হাজারো মারমা কিশোর-কিশোরী, তরুণ-তরুণী

মারমা জনগোষ্ঠীরা পুরোনো বছরের সব গ্লানি, দুঃখ, অপশক্তিকে দূর...

বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকেরও বেশি সময় পর...

ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর আজ

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আজ শনিবার (২৫ এপ্রিল) শুরু...

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...