শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের প্রবেশ পথে ১৫টি সিসিটিভি ক্যামেরা

- Advertisement -
Single page 1st Paragraph

সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের পাহাড়ঘেরা দুর্গম গ্রাম জঙ্গল সলিমপুরের প্রবেশপথে ১৫টি সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। সন্ত্রাসের অভয়ারণ্য খ্যাত জঙ্গল সলিমপুর প্রবেশের মুখে বায়েজিদ লিংক রোড সংলগ্ন এলাকায় বুধবার সকাল থেকে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়। এছাড়া রোড ব্লোকেজ (প্রতিবন্ধকতা) ও চেক পোস্ট এর নির্মাণ কাজও শুরু করা হয়েছে। দুষ্কৃতকারীরা যাতে গ্রামে পাহাড় কাটার ভারী যন্ত্র প্রবেশ করাতে না পারে, সেটি পর্যবেক্ষণের জন্য ক্যামেরাগুলো বসানো হচ্ছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম।

তিনি বলেন, বায়েজিদ লিংক রোড সংলগ্ন কর্ণফুলী গ্যাস পাইপ লাইনের নিরাপত্তার স্বার্থে এই প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। গ্যাস পাইপ লাইনের উপর দিয়ে দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাবে ভারী যানবাহন চলাচল করছিলো। চেক পোস্ট ও সিসি ক্যামেরা স্থাপনের ফলে এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।

জঙ্গল সলিমপুরে পাহাড় কেটে দুষ্কৃতকারীরা বিশাল এলাকায় অবৈধ বসতি গড়ে তুলেছে। এর মধ্যে আলীনগর এলাকায় অবৈধ বসতি উচ্ছেদ করে বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণাধীন রয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার বিপ্লব এক অনন্য নজির সৃষ্টি করে। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এমন সড়ক ও অবকাঠামোকে অগ্রাধিকার দিতে হবে, যেগুলোর উন্নয়নের...

সর্বশেষ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার...

হালিশহরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার...

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন ও...