রবিবার, ২১ জুন ২০২৬

লামায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার : স্বামী বলছে আত্মহত্যা, ভাই বলছে হত্যা

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় তাছলিমা আক্তার (২৫) নামের দুই সন্তানের এক জননীর ঝুলন্ত লাশ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার(২৭ আগস্ট) সকালে উপজেলার সরই ইউনিয়নের পুইট্টাঝিরি এলাকার ইসহাক মেম্বার পাড়াস্থ নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। তাছলিমা আক্তার ইসহাক মেম্বার পাড়ার বাসিন্দা আবীর হোসেনের স্ত্রী ও আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী ডিগ্রি খোলা গ্রামের বাসিন্দা মৃত মরহম আলীর মেয়ে। এদিকে তাছলিমা আক্তার আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, এ নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ।
মৃত তাছলিমার স্বামী আবীর হোসেনের ভাষ্যমতে, শুক্রবার দিনগত রাত ১১টার দিকে জুতা কিনে না দেওয়ার বিষয় নিয়ে তাছলিমা আক্তার ও আবীর হোসেনের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে অভিমান করে রাতের কোন এক সময় তাছলিমা আক্তার ঘরের ভীমের সাথে গলায় ফাঁস দেয়। শনিবার সকালে ঘরের ভীমের সাথে তাছলিমা আক্তারের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্বামী আবীর হোসেন। তবে মৃত তছলিমা আক্তারের বড় ভাই মো. হেলাল হোসেন বলেন, ২০১৬ সালে আবীর হোসেনের সাথে তাছলিমা আক্তারের ইসলামি শতিয়ত মতে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। এর মধ্যে তাদের দুটি সন্তানেরও জন্ম হয়। বিয়ের পর দুই তিন বছর সংসার সুখে কাটলেও পরবর্তীতে আবীর হোসেন প্রায় সময় নানা অযুহাতে আমার বোনকে মারধর করত। গত ঈদ উল্ আযহার পরদিন রাতেও আমার বোনকে মারধর করেছে সে। এরপরও দুটি সন্তানের দিকে তাকিয়ে আমার বোন সব সহ্য করেছিল। কিন্তু শেষ পর্যন্ত আমার বোন তাছলিমা আক্তারকে বাঁচতে দিল না, হত্যা করে ঘরের ভীমের সাথে ঝুলিযে রেখে এখন আত্মহত্যা বলে অপপ্রচার চালাচ্ছে আবীর হোসেন। এ ঘটনায় আমরা আইনের আশ্রয়ন নিবো।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, প্রাথমিক সূরতহাল শেষে গৃহবধূ তাছলিমা আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্টে হত্যার আলামত পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...