সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন এনে শিক্ষাকে আনন্দময় করার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনারভিত্তিক বিজ্ঞানমনস্ক, প্রযুক্তি বান্ধব মানবিক সৃজনশীল মানুষ তৈরী করার চেষ্ঠা করা হচ্ছে।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হৃদয় দিয়ে জানতে হবে এবং তাঁকে হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে। তিনি যেমন করে বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্খাকে,বাংলার মানুষের স্বপ্নকে ধারণ করেছিলেন নিজের বুকের মধ্যে। প্রতিটি মানুষের হৃদয়ের সেই স্বপ্নকে আরো জড়ালো করেছিলেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়নের সমস্ত সাহস শক্তি মানুষের মধ্যে সঞ্চারিত করেছিলেন। বঙ্গবন্ধুর নামেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। পাকিস্তানীদের কাছে প্রতিটি বাঙালি ছিল মুজিব কা আদমী। দেশের স্বাধীনতা, উন্নয়ন ও মানুষকে ভালোবাসার কারণেই মুজিবকে হত্যা করা হয়েছে।’
আজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু : বাংলাদেশ জাতি- রাষ্ট্র্রপ্রতিষ্ঠার মহানায়ক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ^াস, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. নুর জাহান বেগম, স্কয়ার টয়লেট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. মশিউর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. এস এম মোস্তফা কামাল খান।

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...