রবিবার, ১ নভেম্বর ২০২৬

খাতুনগঞ্জে রঙ মিশিয়ে মসলা বিক্রির দায়ে জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

কাপড়ের রঙ আর কয়লার গুঁড়ো মিশিয়ে মসলা, মরিচ ও হলুদ তৈরি এবং ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে নগরীরতে ৪ প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৮ আগস্ট) সকার ১১ টা থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ, মহিমদাশ লেইন, কোতয়ালী থানার মোড়, নিউমার্কেট মোড় এলাকায় এ অভিযান
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ অভিযানে নেতৃত্ব দেন।
এ সময় ভেজাল মসলার বিক্রির দায়ে খাতুনগঞ্জ রোডের সেবা ট্রান্সপোর্ট গলির জনি মসলা মিলকে ২ লাখ টাকা, ভেজাল ওষুধ বিক্রি করার দায়ে কোতয়ালী থানা মোড়ের ইউনাইটেড মেডিসিন সেন্টারকে ৮ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য বিক্রি করার দায়ে নিউমার্কেট মোড়ের মেসার্স ফরিদুল আলম কোং’র পরিবেশক ফুলকলি সুইটস- কে ২০ হাজার টাকা ও মহিমদাশ রোডের আল ফারুক স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে ৪০ কেজি ভেজাল মসলা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ বিহীন কাটা ঔষধ ধ্বংস করা হয়।

এই বিভাগের সব খবর

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। ২০২২ সালে যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জনের...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সর্বশেষ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...