বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নগরীতে ৪৮ ঘন্টায় ৩ নারীর আত্মহত্যা!

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে গত ৪৮ ঘন্টায় তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনা তিনটিই ঘটেছে পারিবারিক অভিমানে। এর মধ্যে ১৭ আগস্ট (মঙ্গলবার) আত্মহত্যার ঘটনা ঘটেছে দুটি। ওই দিন ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পতেঙ্গার মুসলিমাবাদ এলাকার কলেজ ছাত্রী সঙ্গীতা দে (১৮) এর পর সকাল সাড়ে ৯টার দিকে আত্মহত্যা করেন বন্দর থানার মাইলেরমাথা কমিশনার গলির হাজী বিল্ডিংয়ে গার্মেন্টস কর্মী মাধবী রাণী শীল (২৯)। মাধবী রাণী শীল চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অরুণ্য শীলের স্ত্রী। এর একদিন আগে সোমবার নন্দনকানন এলাকায় দিপ্রিতা প্রাচী তিসি (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত দুইদিনে ঘটে যাওয়া তিনটি আত্মহত্যার ঘটনা ও প্রকৃতি একই। তিনজনই আত্মহত্যা করেছে ফ্যানের সাথে ঝুলে এবং পারিবারের সাথে অভিমান করে। ইতোমধ্যে গার্মেন্টস কর্মী মাধবী রাণী শীল আত্মহত্যার মামলায় তার স্বামী অরুণ্য শীলকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আত্মহত্যা প্ররোচনার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিশ্ববিদ্যালয় তিসি ও কলেজ পড়ুয়া সঙ্গীতা দে-দুইজনের আত্মহত্যার করাণ হিসেবে পরিবারের সাথে অভিমানের কথা বলা হলেও সঙ্গিতা দে’র ক্ষেত্রে ভিন্ন কথা বলছে সূত্র। সরেজমিনে পতেঙ্গায় গিয়ে জানা গেছে, পরিবারের সাথে অভিমান করে মানসিক অশান্তিতে আত্মহত্যা করেছে কলেজ ছাত্রী সঙ্গীতা দে।
খোঁজ নিয়ে যানা গেছে, আত্মহত্যার আগে সঙ্গিতার পরিবার বিষয়টি আঁচ করতে পেরেছেন বলে বাসার পাশের দোকানগুলোতে সঙ্গিতার কাছে ব্লেড বিক্রি করতে নিষেধ করেছিলেন। তবুও সঙ্গিতাকে বাঁচাতে পারে নি তার পরিবার। শেষ রাতে সবাই ঘুমিয়ে পড়লে আত্মহত্যা করে সে।
পুলিশ জানায়, আত্মহত্যার পর পুলিশকে না জানিয়ে গোপনে সঙ্গিতা দে’র লাশ শ্বশান ঘাটে নেয়ার চেষ্টা করেছিল তার পরিবার। পুলিশ গেলেও নানা বিভ্রান্তকর তথ্য দেয় তার পরিবার। একবার বলেন করোনা আক্রান্ত ছিলেন, আবার বলেন হার্ট অ্যাটাক করে মারা গেছেন সঙ্গিতা। পরে পুলিশ নিহতের গলায় দাগ কেন? জানতে চাইলে ফাঁসিতে ঝুলার বিষয়টি স্বীকার করেন তারা।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ বলেন, সকালে খবর পেয়ে পুলিশের একটি টিম গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে পরিবার দাবি করছে।

এই বিভাগের সব খবর

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে গত নয় মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই সাথে তাঁর তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ অনুমোদনের পথে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম...

সর্বশেষ

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ...

শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে : ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি

জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ...

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান ড. মো. রফিকুল...

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি...