বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেশ সেরা ঈশিকা জান্নাত

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের পাবলিক ও বিজ্ঞান-প্রযুক্তি মিলিয়ে ২২টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ স্কোর পেয়ে প্রথম স্থান অর্জন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ঈশিকা জান্নাত।

গত ২৩ আগস্ট মঙ্গলবার ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গ ইউনিট (বাণিজ্য) বিভাগের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ৮৬ দশমিক ৭৫ স্কোর পেয়ে দেশ সেরা হয়েছেন কুমিল্লা মুরাদনগর উপজেলার শ্রীকাইলের বাসিন্দা ঈশিকা জান্নাত। তার পিতা আব্দুল হাকিম মোল্লা।

ঈশিকা জান্নাতের বড় বোন মোসা. মুনিয়া আক্তার জানান, ঈশিকা দিন রাত পরিশ্রম করেছেন। তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা ছিল। চান্স না পেয়ে হতাশ হয়ে যায়। পরে আমরা উৎসাহ দিয়েছি। ২২টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষায় সে প্রথম হয়েছে। এতে আমরা খুশি। ভিক্টোরিয়া কলেজের সম্মানিত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা। সবাই জান্নাতের জন্য দোয়া করবেন।

ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সহজভাবে পাঠদান ও শ্রেণি কক্ষে আধুনিক তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারকে আমরা প্রাধান্য দিয়েছি। এছাড়াও দক্ষ শ্রেণি শিক্ষকদের সর্বোচ্চ সহযোগিতা আরও সাফল্য এনে দেবো এমনটাই প্রত্যাশা করছি।

উল্লেখ্য যে, গত ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ৪২ হাজার ১৮০ শিক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ৩৯ হাজার ৭৩ জন। পরীক্ষায় পাস করেছেন ২৩ হাজার ২২৮ জন। পাসের হার ৫৯ দশমিক ৪৫ শতাংশ।

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...