সোমবার, ২৯ জুন ২০২৬

চুয়েট ভিসি’র সাথে ‘চুয়েট মডেল ইউনাইটেড ন্যাশনস ক্লাব’ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে চুয়েট মডেল ইউনাইটেড ন্যাশন্স ক্লাব (CUETMUNC)-এর নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছে। ২৩শে আগস্ট (মঙ্গলবার) ২০২২ খ্রি. বেলা ১২.৪০ ঘটিকায় ভাইস চ্যান্সেলর কার্যালয়ে উক্ত সাক্ষাৎ হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পানিসম্পদ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আয়শা আখতার, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ও সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী এবং সংগঠনটির প্রধান মডারেটর ও মানবিক বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট ২০২২ খ্রি. চুয়েট মডেল ইউনাইটেড ন্যাশন্স ক্লাবের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এতে নতুন কার্যকরি কমিটি ঘোষণা করা হয়। উপাচার্য মহোদয়ের সাথে সাক্ষাৎকালে এ সময় ক্লাবের সভাপতি ইশরাক আহমেদ, সহ-সভাপতি ফয়সাল মেহেদি রহমান, সাধারণ সম্পাদক তুর্জয় ধর, সাংগঠনিক সম্পাদক ফারিহা আলম, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক ফয়সাল আনোয়ার, জনসংযোগ সম্পাদক ফাবলিহা এনাম চৌধুরী, রিসার্চ সম্পাদক ওয়াসিমা মাহপারা এবং অফিস সম্পাদক মনিকা চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মডেল ইউনাইটেড ন্যাশন্স ক্লাবের ভবিষ্যতের ভাবমূর্তি রক্ষা করার বিষয়ে বিশেষ পরামর্শ দেন এবং ভবিষ্যতে যেন চুয়েট মডেল ইউনাইটেড নেশনস ক্লাব বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভবিষ্যত নেতৃত্বের কান্ডারি সৃষ্টি করতে পারে এই ব্যাপারে বিশেষ গুরুত্ব দেন।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...