বুধবার, ২৪ জুন ২০২৬

ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলে শক্তিশালী ভূমিকম্প

- Advertisement -
Single page 1st Paragraph

ইন্দোনেশিয়া উপকূলে মঙ্গলবার রাতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। এতে লোকজন তাদের ঘরবাড়ি থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসে। তবে এ ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএপি’র।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপ উপকূলের জলসীমার তলদেশের স্বল্প গভীরে স্থানীয় সময় রাত সাড়ে ৯ টার দিকে (গ্রিনিচ মান সময় ১৪৩০টা) এ ভূমিকম্প আঘাত হেনেছে। এ উপকূলের একেবারে কাছে বেংকুলু, সাউথ সুমাত্রা ও লমাং প্রদেশ অবস্থিত।
স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূমিকম্পের ঘটনায় দক্ষিণ সুমাত্রা ও বেংকুলুর বাসিন্দারা দ্রুত তাদের ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।
কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোন খবর পায়নি। এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি।
এদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা (বিকেএমজি) সেখানের বাসিন্দাদের প্রথম দফার ভূমিকম্পের পরবর্তী সম্ভাব্য ভূমিকম্প আঘাতের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দিয়েছে।
তারা জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫ এবং এর উৎপত্তিস্থল ছিল তীর থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে সমুদ্র তলদেশে।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...