বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লামার ২৪ মাধ্যমিক বিদ্যালয় পেলো ছাত্রীদের সেইফ সেন্টারের জন্য স্বাস্থ্য সরঞ্জাম

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের সেইফ সেন্টারের জন্য ১ হাজার ৩৯২ টি চেয়ার, টেবিল, ফ্লোর মেট, বৈদ্যুতিক পাখা, পকেট বই ও ফাষ্ট ইন বক্স প্রদান করেছে স্থানীয় বেসরকারী সংস্থা তহ্জিংডং। কানাডা সরকারের অর্থায়নে ওমেন এন্ড গার্লস এমপাওয়ারমেন্ট প্রকল্পের মাধ্যমে শনিবার দিনব্যাপী এসব প্রদান হয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি’র সহযোগিতায় লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীদের হাতে সরঞ্জাম তুলে দিয়ে এসব বিতরণ উদ্ভোধন করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল। এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী শামীম, পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক নিজামী, এসআইডি-সিএইচটি ইউএনডিপি’র লামা সাব অফিসের প্রোগ্রাম অফিসার গোলাম মোস্তফা কামাল, তহ্জিংডং এর জেন্ডার এন্ড ট্রেনিং অফিসার ইতি বিশ^াস, কমিউনিটি মোবিলাইজার মোহাম্মদ ইব্রাহিম ও হ্লাচিং মার্মা সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুুল হক নিজামী বলেন, এনজিও তহজিংডং যেভাবে বিভিন্ন বিদ্যালয় ও ছাত্রীদের শিক্ষা ও স্বাস্থ্য সরঞ্জাম প্রদান করছেন তা সত্যিই প্রশংসনীয়। তহজিংডং এর এসব সরঞ্জাম প্রদানের কারনে বিদ্যালয়গুলোর ছাত্রীরা উপকৃত হবে।

লামা উপজেলার ২৪ বিদ্যালয়ে ছাত্রীদের জন্য শিক্ষা ও স্বাস্থ্য সরঞ্জাম প্রদানের সত্যতা নিশ্চিত করে প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মোহাম্মদ ইব্রাহিম বলেন, প্রতি বিদ্যালয়ে ৮টি করে চেয়ার, ২টি করে টেবিল, ১টি করে বৈদ্যুতিক পাখা, ১টি করে ফাস্ট ইন বক্স, ৪৫টি করে পকেট বুক ও ১টি করে ফ্লোর মেট প্রদান করা হয়েছে। এর আগে জেলার নাইক্ষ্যংছাড়ি উপজেলার ১২টি বিদ্যালয় ও আলীকদম উপজেলার ১৩টি বিদ্যালয়েও এসব সরঞ্জাম বিতরণ করা হয় বলে জানান মোহাম্মদ ইব্রাহিম।

ইমা

এই বিভাগের সব খবর

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, পর্যটন এবং মৎস্যসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে...

চট্টগ্রামে ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না : ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। রোগীদের স্বল্পমূল্যে...

সর্বশেষ

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের বিদ্যমান...

চট্টগ্রামে ডায়ালাইসিস সেবা বন্ধ হতে দেওয়া হবে না : ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয়...

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...