রবিবার, ২১ জুন ২০২৬

লামায় ‘পরিবেশ রক্ষায় করণীয়’ শীর্ষক কর্মশালা

- Advertisement -
Single page 1st Paragraph

বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর, নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘পরিবেশ রক্ষায় করণীয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা। বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশের এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার(২৩ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবের তৃতীয় তলাস্থ বীর বাহাদুর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রুসপীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, মৎস্য কর্মকর্তা মকসুদ হোসেন, প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা উসিনু মার্মা প্রমুখ অতিথি ছিলেন।

এতে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন, প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার। উপজেলার বিভিন্ন ধর্মীয় গুরু, হেডম্যান, ছাত্র ছাত্রী, সরকারী বেসরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবির মানুষ কর্মশালায় অংশ গ্রহণ করেন। এ সময় অংশ গ্রহণকারীদের নিয়ে গঠিত দলগুলো পাহাড় কাটা, পাথর উত্তোলন, অপরিকল্পিত বনায়ন, ইটখোলায় লাকড়ীর ব্যবহার, তামাক চাষ, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার, পলিথিন ও প্লাস্টিক ব্যবহার, যত্রতত্রে মল মূত্র ত্যাগ, ফিটনেস বিহীন গাড়ির ধোঁয়া, মৃত জীব জন্তু যত্রতত্র ফেলা পরিবেশ দূষণের কারণ হিসেবে তুলে ধরেন। পরে পরিবেশ রক্ষায় প্রথমে জন সচেতনতা সৃষ্টি সহ উপরোক্তা কারণগুলো পরিহার আবশ্যক বলে মন্তব্য করেন দলগুলো।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...