রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ফ্লোরিডা স্টেট আ.লীগের বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

- Advertisement -
Single page 1st Paragraph

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ। স্থানীয় সাফরন এন্ড কারী রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচিতে দিবসটি পালিত হয়। ষ্টেট আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহীন মাহমুদের সভাপতিত্বে ও ৯০ গণআন্দোলনের ছাত্রনেতা সাধারণ সম্পাদক মুজিব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা ফজলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি নান্নু আহমেদ, কুদরত-ই-খোদা প্রমুখ। কোরান তেলাওয়াত করেন সাদাত উদ্দীন, কবিতা আবৃত্তি করেন সহ সাধারণ সম্পাদক সালমা রহমান মিনু।
প্রধান অতিথি জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফাঁসির মধ্য দিয়ে জাতি কিছুটা দায়মুক্ত হয়েছে। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সান্নিধ্যে থেকে অনেক কাছ থেকে বঙ্গবন্ধুর নেতৃত্ব, সাদামাটা জীবন যাপন, দেশমাতৃকার প্রতি অঘাত ভালবাসার কথা স্মরণ করেন তিনি।
বিশেষ অতিথি জনাব ফজলুর রহমান বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করেন। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে ছাত্রজীবন থেকেই নানা দাবী আদায়ের সংগ্রামে লিপ্ত ছিলেন। স্বাধীনতা বিরোধী রাজাকার দোসররা বাংলাদেশের স্বাধীতার স্থপতি ইতিহাসের এ মহামানবকে বুলেটের আঘাতে নির্মমভাবে সপরিবারে হত্যা করে বিশ্বাস ঘাতক ক্ষমতালোভী কুচক্রী মহল।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...