রাজধানীর রমনার সেগুনবাগিচায় গণপূর্ত স্টাফ কোয়ার্টারে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এতে আতঙ্কিত হয়ে রাহিমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
এসি থেকে বের হওয়া ধোঁয়ায় ৪ নারী অসুস্থ হয়ে পড়েন। জানালা ভেঙে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। কিন্তু এই ঘটনায় ভয় পেয়ে রাহিমা বেগম নামের একজনের মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থরা হলেন- রাফিজা আক্তার, সানজিদা ও জয়নব।
নিহতের মেয়ে রাফিজা বেগম জানান, মায়ের হার্টের সমস্যা ছিল। আমার মাকে বাইপাস সার্জারি করানো হয়েছিল। এ ঘটনায় ভয় পেয়ে মা স্ট্রোক করে মারা যান। এছাড়া আমার মেয়ে ও কাজের বুয়াসহ সবাইকে শেখ হাসিনা বার্নে এ ভর্তি করা হয়েছে।
অসুস্থ সানজিদা জানালেন, ভোরে ঘুমিয়ে ছিলেন তখন হঠাৎ রুমে ধোঁয়া দেখতে পান। তবে রুম থেকে বের হতে পারছিলেন না। তখন তাদের চিৎকারে আশপাশের বাসার লোকজন ওই বাসার জানালা ভেঙে তাদের বাইরে বের করেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিকসার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক বলেন, সেগুনবাগিচার গণপূর্ত স্টাফ কোয়ার্টারে এসি বিস্ফোরণ হয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে তিনজন এসেছে তাদের তিনজনকেই চারতলায় ভর্তি দেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তিনজনের কেউই দগ্ধ হয়নি। মূলত ধোঁয়া থেকে সবার শ্বাসকষ্ট হচ্ছে। তাদের ভর্তি রাখা হয়েছে।
ইমা

