সোমবার, ২৯ জুন ২০২৬

৭দিনে এক ইউনিয়নে ৩শিশুর মৃত্যু

রাউজানে পুকুরে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে মাইমুন ইসলাম মজুমদার নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
২২ আগস্ট (সোমবার) সকাল সাড়ে ১১ টায় রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খলিফাপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত শিশুটি ঊনসত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর ইসলাম মজুমদারের একমাত্র পুত্র।
নিহতের চাচা রাউজান উপজেলা যুবলীগের সহ সভাপতি মাসুদ হোসেন রুবেল মজুমদার ও প্রবাসী মঈনুল ইসলাম মজুমদার জানান, আজ (সোমবার) সকাল সাড়ে ১১ টার দিকে শিশু মাইমুন ইসলাম মজুমদার মা-বাবা, দাদা-দাদী সবার সম্মুখে উঠানে খেলছিলেন। হঠাৎ উঠানে তার উপস্থিতি না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন সবাই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনের পুকুর হতে ডুবন্ত অবস্থায় তার বাবা তাকে উদ্ধার করে পাহাড়তলী চৌমুহনীতে এক চিকিৎসকের চেম্বারে নিয়ে গেলে ঐ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই নিয়ে গত ৭দিনে এই কদলপুর ইউনিয়নে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৭ আগস্ট ৯নং ওয়ার্ডের মাইজপাড়া জিহাদ নামে ৬ বছর বয়সী শিশু ভাইয়ের সাথে পুকুর বরশি বাইতে এসে পুকুরে ডুবে মারা যায়। ১৯ আগস্ট ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মীর বাগিছা এলাকায় আব্দুল হামিদ ফকিরের বাড়ির মুফিজুর রহমান মাস্টারের বাড়িতে মায়ের সাথে বেড়াতে এসে আহান চৌধুরী নামে ৮মাস বয়সী এক শিশু বাড়ির পেছনের পুকুর ডুবে মারা যায়।
এই নিয়ে কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, অভিভাবকদের অসচেতনতার কারণে পুকুরে ডুবে শিশু মৃত্যুর ঘটনা গুলো ঘটছে। আগেরকার মায়েরা শিশুর কোমরে ঝুনঝুনি বেঁধে দিয়ে কাজের ফাঁকে শিশুর গতিবিধি লক্ষ রাখতেন। এই সময়ে মায়েদের এই পদ্ধতি অবলম্বন করা উচিত বলে মনে করি। মোক্ষম কথা, পুকুরে ডুবে শিশু মৃত্যুর ঘটনা রোধে অভিভাবকদের সচেতনতার বিকল্প নেই।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...