সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

তথ্য মন্ত্রণালয়ে শাকিব খান

- Advertisement -
Single page 1st Paragraph

কদিন আগেই দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। গত ১৭ আগস্ট তাকে বিমানবন্দরে স্বাগত জানায় শত শত ভক্ত। দেশের কোনো সিনে তারকার আগমনে এমন উৎসব-উল্লাসের চিত্র এর আগে কখনো দেখা যায়নি।

দেশে ফিরেই শাকিব জানান, বেশ কিছু চমকপ্রদ খবর দেবেন। তবে সেটা কী, পরিষ্কার করেননি। ধীরে ধীরে প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন।

এদিকে রোববার (২১ আগস্ট) শাকিব খানকে হঠাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দেখা গেল। সেখানে তিনি মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে আলাপ করেছেন, এরপর ক্যামেরাবন্দি হয়েছেন। সেই ছবি আবার মন্ত্রীর ফেসবুক পেজ থেকে শেয়ার দেওয়া হয়েছে।

ওই পোস্ট শাকিব নিজেও শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘ধন্যবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আপনার মূল্যবান সময় ও আলাপের জন্য।’

শাকিবের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সরকারি অনুদানের চেক গ্রহণের জন্যই মন্ত্রণালয়ে গিয়েছিলেন নায়ক। ২০২১-২২ অর্থবছরে তিনি ‘মায়া’ নামের একটি সিনেমা বানানোর জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন। সেই অর্থের প্রথম কিস্তিতে ৩০ শতাংশের চেক গ্রহণ করেছেন রোববার।

অনুদানের প্রজ্ঞাপনে ‘মায়া’ সিনেমার পরিচালক হিসেবে রয়েছে হিমেল আশরাফের নাম। তবে শেষ পর্যন্ত তিনিই পরিচালনায় থাকবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সিনেমাটিতে শাকিবের সঙ্গে পূজা চেরিকে দেখা যেতে পারে। এর আগে এই জুটি ‘গলুই’ সিনেমায় একসঙ্গে কাজ করে প্রশংসিত হয়েছেন।

এই বিভাগের সব খবর

পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয় ও শেকৃবিতে দুদকের অভিযান

পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধনে রাজস্ব ফাঁকি এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দরপত্রে অনিয়মের অভিযোগে পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দুদকের...

চট্টগ্রাম হবে সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্প্রীতির নগরী : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রামকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ, নান্দনিক ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি...

২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ শীর্ষক নতুন...

সর্বশেষ

পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয় ও শেকৃবিতে দুদকের অভিযান

পটিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধনে রাজস্ব ফাঁকি এবং শেরেবাংলা...

চট্টগ্রাম হবে সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্প্রীতির নগরী : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রামকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ, নান্দনিক ও...

২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ‘খেলাধুলা’ ও...

চট্টগ্রাম বিমানবন্দরে ১৪৮২ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৪৮২ গ্রাম...

চট্টগ্রাম সিটির প্রশাসক হলেন বিএনপি নেতা শাহাদাত হোসেন

আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হওয়া বিএনপি নেতা...

আগামী নির্বাচন ‘অবশ্যই’ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে এর...