বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়ায় জমি নিয়ে বিরোধ

এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতাকে গুলি করে হত্যা: আটক ২

- Advertisement -
Single page 1st Paragraph

জমির বিরোধকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর ওমরগণি এমএইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন নোবেলকে (৪২) গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত আরও ৮ জন।
১৭ আগস্ট (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নোবেল ওই ইউনিয়নের সিকদারপাড়ার মৃত আব্দুল খালেক সিকদারের ছেলে। তিনি পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান প্রার্থী ও চট্টগ্রাম নগর যুবলীগ নেতা ছিলেন। গুলিবিদ্ধে আহতরা হলেন- জাফর আলম (৪৯), জাহিদুল ইসলাম (২৫), সরোয়ার হোসেন (৪০), মোহম্মদ শফি (৩৯), আজিজুল হক (৪৮), মিজানুর রহমান (৩০), আবুল কালাম (২২), নুরুল কাদের (৪৫)। তারা সবাই একই ইউনিয়নের সিকদার পাড়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, নিহত নাছির উদ্দিনের সাথে জমি নিয়ে স্থানীয় একটি পক্ষের বিরোধ ছিল। সর্বশেষ মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি জমিতে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ জন কে গ্রেফতার করেছে। তারা হলেন পূর্ববড়ভেওলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দিয়ারচর গ্রামের মৃত নাদের হোসেনের ছেলে হেলাল উদ্দীন (৩৭) ও মৃত আলী হোসেনের ছেলে নাছির উদ্দিন (৩৫)। তিনি বলেন অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হবে, জড়িতদের ছাড় দেয়া হবে না।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ ফয়সাল জানিয়েছেন, গুলিবিদ্ধ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে গত নয় মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই সাথে তাঁর তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ অনুমোদনের পথে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম...

সর্বশেষ

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ...

শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে : ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি

জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ...

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান ড. মো. রফিকুল...

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি...