বুধবার, ২৪ জুন ২০২৬

করোনায় আক্রান্ত হলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

- Advertisement -
Single page 1st Paragraph

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি সপ্তাহব্যাপী ছুটি শেষে ফিরেছেন তিনি। সোমবার থেকে তার স্বাভাবিক কাজকর্ম শুরু করার কথা ছিল। কিন্তু এর মধ্যেই তার করোনা শনাক্ত হলো।

শনিবার থেকেই জ্বর এবং সর্দিতে আক্রান্ত হয়েছেন ফুমিও কিশিদা। মন্ত্রিসভার এক মুখপাত্র রোববার সকালে পিসিআর টেস্টের মাধ্যমে তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সাম্প্রতিক সময়ে জাপানে করোনাভাইরাসের সংক্রমণ অনেক বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে দেশটি। এই সময়ের মধ্যে মারা গেছেন ২৮৩ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই লাখ ৫৫ হাজার ৮১০ জন।

এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক কোটি ৬৬ লাখ ৭৮ হাজার ৮৬৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৩৬ হাজার ৫১৭ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ২৬৫ জন।

ইমা

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...