রবিবার, ২১ জুন ২০২৬

আলীকদমের ১৩ বিদ্যালয় পেলো সেইফ সেন্টারের জন্য শিক্ষা ও স্বাস্থ্য সরঞ্জাম

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার আলীকদম উপজেলার ১৩টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে সেইফ সেন্টারের জন্য ১৬৯ টি চেয়ার, টেবিল, ফ্লোর মেট, বৈদ্যুতিক পাখা ও ফাষ্ট ইন বক্স প্রদান করেছে স্থানীয় বেসরকারী সংস্থা তহ্জিংডং। কানাডা সরকারের অর্থায়নে ওমেন এন্ড গার্লস এমপাওয়ারমেন্ট প্রকল্পের মাধ্যমে শনিবার(২০ আগস্ট) দিনব্যাপী এসব প্রদান হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি’র সহযোগিতায় অন্বেষা কলেজিয়েট স্কুলের শিক্ষকদের হাতে তুলে দিয়ে এসব বিতরণ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আলমগীর, আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, তহ্জিংডং এর ফোকাল পার্সন মাইকেল মন্ডল, কমিউনিটি মোবিলাইজার মোহাম্মদ ইব্রাহিম ও হ্লাচিং মার্মাসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আলীকম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন বলেন, এনজিও তহজিংডং যেভাবে বিভিন্ন বিদ্যালয় ও ছাত্রীদের শিক্ষা ও স্বাস্থ্য সরঞ্জাম প্রদান করছেন তা সত্যিই প্রশংসনীয়। তহজিংডং এর এসব সরঞ্জাম প্রদানের কারনে বিদ্যালয়গুলোর ছাত্রীরা উপকৃত হচ্ছে। আলীকদম উপজেলার ১৩ বিদ্যালয়ে শিক্ষা ও স্বাস্থ্য সরঞ্জাম প্রদানের সত্যতা নিশ্চিত করে প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মোহাম্মদ ইব্রাহিম বলেন, প্রতি বিদ্যালয়ে ৮টি করে চেয়ার, ২টি করে টেবিল, ১টি করে বৈদ্যুতিক পাখা, ১টি করে ফাস্ট ইন বক্স ও ১টি করে ফ্লোর মেট প্রদান করা হয়েছে। এছাড়া লামা উপজেলার ২৪টি ও নাইক্ষ্যংছাড়ি উপজেলার ১২টি বিদ্যালয়েও এসব সরঞ্জাম দেয়া হবে বলে জানান তিনি।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...