ঢাকার খিলগাঁও রেলগেটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ মহাব্যবস্থাপক বলে জানা গেছে।নিহত ব্যক্তির নাম ফখরুল ইসলাম (৫৯)। তার গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাইপাড়া গ্রামে। পরিবার নিয়ে রাজধানীর ওয়ারীতে থাকতেন।
শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁও রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ জানান, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন ফখরুল ইসলাম। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইমা

