সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রামে করোনায় ১১ রোগীর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে করোনায় ১১ রোগীর মৃত্যু হয়েছে। এ সময়ে আরো ৪৩৮ জন আক্রান্ত হন। সংক্রমণের হার ১৯ দশমিক ৪৬ শতাংশ। আরোগ্যলাভ করেন ৫৩২ জন।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ২৪ ঘণ্টার রিপোর্টে এ সব তথ্য জানা যায়।
রিপোর্টে বলা হয়, এন্টিজেন টেস্ট, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ও আরো নয় ল্যাবে গতকাল সোমবার চট্টগ্রামের ২ হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন ৪৩৮ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের বাসিন্দা ২৭৯ জন ও বারো উপজেলার ১৫৯ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৯৫ হাজার ৫১৬ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৭০ হাজার ৫৪ জন ও গ্রামের ২৫ হাজার ৪৬২ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে রাউজানে সর্বোচ্চ ৪৯, সীতাকু-ে ৩১, বোয়ালখালীতে ২৯, আনোয়ারায় ১৫, বাঁশখালীতে ১১, হাটহাজারীতে ৬, পটিয়ায় ৫, চন্দনাইশে ৪, ফটিকছড়ি ও সাতকানিয়ায় ৩ জন, মিরসরাইয়ে ২ জন এবং লোহাগাড়ায় ২ জন রয়েছেন।
গতকাল করোনায় শহরের ৪ জন ও গ্রামের ৭ জন মারা যান। মৃতের সংখ্যা এখন ১ হাজার ১৩৯ জন। এতে শহরের ৬৫৩ জন ও গ্রামের ৪৮৬ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৫৩২ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৬২ হাজার ১৯৯ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮ হাজার ৯৮১ জন এবং বাসায় থেকে চিকিৎসায় সুস্থ হন ৫৩ হাজার ২১৮ জন। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে যুক্ত হন ২২৮ জন এবং ছাড়পত্র নেন ৩৯৩ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ৪ হাজার ৩৭৯ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ৬৬৮ জনের নমুনা পরীক্ষায় শহরের ৯৪ ও গ্রামের ৩৪ জন জীবাণুবাহক পাওয়া যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৩২ জনের নমুনার মধ্যে শহরের ৫৫ ও গ্রামের ৩২ জন আক্রান্ত শনাক্ত হন। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮২টি নমুনায় গ্রামের ২টিসহ ১০টিতে ভাইরাস পাওয়া যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৮ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ৩৩ জন ও গ্রামের ৫১ জনের দেহে করোনার ভাইরাস থাকার প্রমাণ মিলে। নমুনা সংগ্রহের বিভিন্ন বুথে ১৯৭ জনের এন্টিজেন টেস্টে নগরীর ১৪ ও গ্রামের ১৬ জনকে আক্রান্ত বলে জানানো হয়। বিশেষায়িত কভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ২১টি নমুনা পরীক্ষায় গ্রামের ২টিসহ ১০টির রেজাল্ট পজিটিভ আসে।
বেসরকারি ক্লিনিক্যাল ল্যাব শেভরনে ২১২টি নমুনা পরীক্ষা হলে গ্রামের ৪টিসহ ২৭টি, মা ও শিশু হাসপাতালে ৫৯ নমুনায় গ্রামের ৬টিসহ ২১টি, মেডিকেল সেন্টার হাসপাতালে ৩৩ নমুনার মধ্যে শহরের ৩টি এবং এপিক হেলথ কেয়ার হাসপাতালে ৭৯টি নমুনা পরীক্ষায় শহরের ২৬ ও গ্রামের ৮টিতে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
এদিন চট্টগ্রামের ১৯টি নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় গ্রামের ৪টির রিপোর্ট পজিটিভ আসে। নগরীর বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে নমুনা পরীক্ষা হয়নি।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে বিআইটিআইডি’তে ১৯ দশমিক ১৬ শতাংশ, চমেকে ২০ দশমিক ১৪, সিভাসু’তে ৩ দশমিক ৫৪, চবি’তে ৩৩ দশমিক ৮৭, এন্টিজেন টেস্টে ১৫ দশমিক ২৩, আরটিআরএল-এ ৪৭ দশমিক ৬২, শেভরনে ১২ দশমিক ৭৩, মা ও শিশু হাসপাতালে ৩৫ দশমিক ৫৯, মেডিকেল সেন্টারে ৯ দশমিক ০৯, এপিক হেলথ কেয়ারে ৪৩ দশমিক ০৪ এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২১ দশমিক ০৫ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...