বুধবার, ২৪ জুন ২০২৬

কাবুলে মসজিদে বোমা বিস্ফোরণে ২১ জন নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

আফগান রাজধানী কাবুলে একটি মসজিদে বুধবার মাগরিবের নামাজের সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। হাসপাতাল সূত্র ও কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

ইতালীয় বেসরকারি সংগঠন (এনজিও) ইমার্জেন্সি জানায়, এ হামলার শিকার ২৭ জনকে তাদের হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ২১টি লাশ রয়েছে। সংগঠনটি কাবুলের একটি হাসপাতাল পরিচালনা করে।

তারা ই-মেইলে এএফপি’কে জানায়, ‘আমরা ২১ জনের মৃত্যু রেকর্ড করেছি। মসজিদে বোমা বিস্ফোরণের পর আমাদের হাসপাতালে আনা অধিকাংশ রোগির শরীরে বোমার স্পিন্টারের আঘাত রয়েছে এবং অনেকের শরীর ঝলসে গেছে।’

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ বিস্ফোরণে হতাহতের খবর নিশ্চিত করেন। তবে এতে কতজন হতাহত হয়েছে সে ব্যাপারে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলেননি।

টুইটার বার্তায় তিনি বলেন, ‘বেসামরিক নাগরিকদের হত্যাকারিদের কুকর্মের জন্য শিগগিরই আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’
তালেবানের এক শীর্ষ ধর্মীয় নেতা কাবুলে তার মাদ্রাসায় আত্মঘাতী বোমা হামলায় নিহত হওয়ার প্রায় এক সপ্তাহ পর বুধবারের এ বিস্ফোরণ ঘটানো হলো।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...