সোমবার, ২৯ জুন ২০২৬

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশ রাষ্ট্রকে হত্যা করা : টেলিযোগাযোগ মন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার উদ্দেশ্য ছিল বাংলাদেশ রাষ্ট্রকে হত্যা করা বা বাংলাদেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করা। কারণ তিনি (বঙ্গবন্ধু) যুদ্ধের ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে তিন বছর সাত মাসে যে কাজ করেছেন, বিশে^ তার দৃষ্টান্ত বিরল।
মোস্তাফা জব্বার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতি আয়োজিত এক স্মরণ সভায় বুধবার রাতে ডিজিটাল প্লাটফর্মে (অনলাইনে) সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পশ্চাদপদ জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার সোপান বঙ্গবন্ধুই রচনা করে গেছেন। যোগাযোগ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ এমন কোন খাত নেই যে খাতের অগ্রগতির অভিযাত্রা বঙ্গবন্ধু শুরু করেননি। বঙ্গবন্ধুর শাসনামল ‘বাহাত্তার থেকে পঁচাত্তর’ অত্যন্ত ঘটনাবহুল বলেও তিনি উল্লেখ করেন।
ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় উন্নয়ন ও অগ্রযাত্রায় বাংলাদেশের অর্জন তুলে ধরে বলেন, ১৯৭৩ সালে আইটিইউ ও ইউপিইউ এবং পঁচাত্তরের ১৪ জুন বেতবুনিয়ায় উপগ্রহ ভূ-কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু তৃতীয় শিল্প বিপ্লবে অংশগ্রহণের যাত্রা শুরু করেছিলেন। তাঁর (বঙ্গবন্ধু) পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশেকে চতুর্থ শিল্পবিপ্লবের নেতৃত্বের জায়গায় উপনীত করেছেন।
বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা’র সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সিনিয়র সচিব মো: সাজ্জাদুল হাসান, মো: আবদুস সামাদ, শামসুল আরেফিন, সাবেক অতিরিক্ত সচিব মো: ফসিউল্লাহ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ইউজিসির সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো: আজহারুল ইসলাম খানসহ সমিতির নেতৃবৃন্দ বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হুমায়ুন খালিদ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...