বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

করোনা পরবর্তী জটিলতায় মারা গেলেন ডা. সন্দীপন দাশ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ও চিকিৎসকদের সংগঠন ইয়ং সোস্যাইল এক্টিভিজম বোর্ড (ওয়াই স্যাব) এর উপদেষ্টা ডা. সন্দীপন দাশ (৫২) আর নেই। সোমবার বিকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত বছর তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি করোনা পরবর্তী জটিলতা ও প্যানক্রিয়াটাইটিসের সমস্যায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। তার শেষ কৃত্যের বিষয়ে এখনও পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়নি। তার স্ত্রী ডা. রূপা দত্ত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত আছেন। মানবিক এ চিকিৎসকের একটি ছেলে ও একটি মেয়ে আছে।
চমেক হাসপাাতলের জনস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডা. অজয় দেব বলেন, হঠাৎ অসুস্থবোধ করায় গত রবিবার ডা. সন্দীপন দাশকে হাসপাতালে ভর্তি করা হয়। অবাক বিষ্ময়ের ব্যাপার আজ তিনি আর আমাদের মাঝে নেই। তিনি রোগী দেখতে দেখতে নিজের শরীর-স্বাস্থ্যের প্রতি কখনো খেয়াল করতেন না। এরই মধ্যে শরীরে নানা অসুখ বাসা বাধে। তিনি অনেক মানবিক চিকিৎসক ছিলেন।
ওয়াই স্যাব এর ফাউন্ডার প্রেসিডেন্ট ডা. হামিদ হোছাইন আজাদ বলেন, স্যার বেশ কয়েকদিন ধরে কিছু জটিলতা নিয়ে ভুগছিলেন। এর আগে গত বছর তিনি করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীনও ছিলেন। করোনাকে জয় করতে পারলেও তিনি সাধারণ রোগগুলোকে বড় অবহেলা করতেন। কখন যে তার শরীরে বড় সমস্যা তৈরি হয়েছে, হয়তো তা জানা ছিল না।

এই বিভাগের সব খবর

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে গত নয় মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই সাথে তাঁর তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ অনুমোদনের পথে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম...

সর্বশেষ

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ...

শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে : ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি

জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ...

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান ড. মো. রফিকুল...

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি...