সোমবার, ২৯ জুন ২০২৬

মুক্তিযুদ্ধ ও প্রগতির সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

- Advertisement -
Single page 1st Paragraph

মুক্তিযুদ্ধ ও প্রগতির পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে আজ বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জেপি আয়োজিত ‘জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মৃতি তর্পণ সভা’য় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
শোকাবহ ১৫ আগস্টের কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের জানার জন্য বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের মুখোশ উন্মোচন করতে হবে। সমসাময়িক প্রসঙ্গে জ্বালানি তেলের দামের অজুহাতে অহেতুক নিত্যপণ্যের দাম বেশি রাখা অসৎ মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা পুণর্ব্যক্ত করেন ড. হাছান।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বঙ্গবন্ধুর মতো মহান জাতীয়তাবাদী নেতাদের মৃত্যু নেই। জাতির পিতাকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করা সম্ভব হয়নি। পৃথিবীতে খুব কম জাতীয়তাবাদী নেতা একটা জাতি গঠন করতে পেরেছেন এবং এতো অল্প দিনের মধ্যে জাতিকে একটা সংবিধান দিতে পেরেছেন, সে কারণে বঙ্গবন্ধু বিশ্বনেতাদের মধ্যে অনন্য, উল্লেখ করেন জেপি সভাপতি।
বিশেষ অতিথি হিসেবে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার এমপি এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া তাদের বক্তৃতায় বঙ্গবন্ধুকে স্মরণ করেন। আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকী এবং দলীয় নেতৃবৃন্দ।
সমবেত সকলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে আন্তরিক প্রার্থনায় অংশ নেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...