বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

তালেবানকে ক্ষমতা বুঝিয়ে দেবেন সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই

- Advertisement -
Single page 1st Paragraph

আফগানিস্তানের শাসনভার তালেবানদের হাতে বুঝিয়ে দেবেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ করাজাই। তিনি নিজে বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেন।

কারজাই বলেন, তিনিসহ তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে যারা শান্তিপূর্ণভাবে তালেবানদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

তিনি এ বিষয়ে তালেবানদের সঙ্গে যোগাযোগ করছেন বলে বিবিসিকে জানান।

হামিদ কারজাই ২০০১-২০০৪ সাল পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার সঙ্গে তালেবানদের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে গঠিত কমিটিতে রয়েছেন গুলবুদ্দিন হেকমতিয়ার এবং আব্দুল্লাহ আব্দুল্লাহ।

আশির দশকের রুশ বাহিনীর বিরুদ্ধে আফগান মোজাহেদিনদের গুরুত্বপূর্ণ একাংশের নেতা গুলবুদ্দিন হেকমতিয়ার। বর্তমানে তিনি হেজব-ই-ইসলামি পার্টির নেতা। তিনি হাই কাউন্সিল ফর নেশনাল রিকনসিলিয়েশন নামে একটি সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তালেবানরা তাকে আফগানিস্তান ছাড়া করে। পরে প্রেসিডেন্ট আশরাফ গনি তাকে আবার ফিরিয়ে আনেন। এরপর থেকে তিনি আফগানিস্তানেই থাকছেন। দীর্ঘ সময় পাকিস্তানে শরণার্থী হিসেবে ছিলেন হেকমতিয়ার।

এ কমিটির অপর সদস্য আব্দুল্লাহ দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী।

হামিদ কারজাই বিবিসিকে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সমস্ত আফগান নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং এটাই আমাদের লক্ষ্য। তালেবান আমাকে বলেছে তারা নগরের বিভিন্ন স্থানে কর্মী নিয়োগ করেছে নিরাপত্তা নিশ্চিত করতে। আমি আশা করছি আগামীকাল এ বিষয়ে আরো পরিষ্কার কিছু বলা যাবে।

কারজাই বলেন, আশরাফ গনি তার দায়িত্ব ফেলে রেখে পালিয়ে গেছেন। তিনি বর্তমান পরিস্থিতি ছেড়ে পালিয়েছেন। তার শূন্যস্থান পূরণ করতে, বৈধতা ফিরিয়ে আনতে হবে। একটি গ্রহণযোগ্য কমিটির মধ্য দিয়ে পুরো দেশের দায়িত্ব তাদের বুঝিয়ে দিতে হবে।

তিনি বলেন, তালেবানরাই এখন সব নিয়ন্ত্রণ করছে, আমি আশা করি এ নিয়ন্ত্রণ আরো শক্ত হবে এবং তা হবে আফগান জাতির ভালোর জন্য।

এই বিভাগের সব খবর

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে গত নয় মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। সেই সাথে তাঁর তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ অনুমোদনের পথে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি অন্যতম...

সর্বশেষ

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’...

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের অস্ত্রের একটি প্যাকেজ...

শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে : ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি

জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ...

ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর চেয়ারম্যান ড. মো. রফিকুল...

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি...